সময়ের মারপ্যাঁচ

১৩২ পঠিত ... ২২:২৮, মে ১৭, ২০২৬

সোভিয়েত ইউনিয়নের এক অন্ধকার কারাগারে তিন কয়েদি নিজেদের বন্দি হওয়ার কারণ নিয়ে গল্প করছে।

প্রথমজন: আমি একদিন কাজে যেতে মাত্র পাঁচ মিনিট দেরি করেছিলাম। ব্যস, সোভিয়েত প্রোডাক্টিভিটি স্যাবোটজ করার অপরাধে আমাকে ধরে নিয়ে আসলো!

দ্বিতীয়জন: আমার বেলায় উল্টো! আমি একদিন পাঁচ মিনিট আগে কাজে চলে এসেছিলাম। অমনি ওরা সন্দেহ করল আমি নাকি কারখানার গোপন তথ্য চুরি করতে আসা কোনো বিদেশি স্পাই!

তৃতীয়জন দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি তো একদম কাঁটায় কাঁটায় ঠিক সময়ে কাজে ঢুকেছিলাম।

বাকি দুজন অবাক হয়ে জিজ্ঞেস করল, তাহলে তোমাকে কেন ধরল?

তৃতীয়জন: ঠিক সময়ে আসার কারণে ওরা ধরে নিল আমার কাছে নিশ্চয়ই কোনো বিদেশি ব্র্যান্ডের স্পেশাল ঘড়ি আছে!

১৩২ পঠিত ... ২২:২৮, মে ১৭, ২০২৬

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top