আমাদেরও তো হাম হয়েছে ছোটোবেলায়। কই... আমরা তো মরি নাই

পঠিত ... ১ ঘন্টা ৩০ মিনিট আগে

সংসদ অধিবেশনের একটা ভিডিও ক্লিপ দেখলাম। সেখানে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, হাম কিন্তু আমারও ছোটবেলায় হয়েছে। নিশ্চয়ই আপনারও হয়েছে। সবার হাম হয়, আমরা কিন্তু সব মরে যাইনি। এছাড়া তিনি আরও বলেছেন, জাতিকে আমরা যদি ভয় দেখিয়ে ফেলি, রোগী কিন্তু রোগগ্রস্ত হয়ে যায়; রোগীকে পজিটিভ কথা বলতে হয়।

এখন তারেক রহমানের সরকার হামে আক্রান্ত শিশুদের পাশে গিয়ে যা করতে পারে:

১. তারেক রহমানের মজার মজার গল্প শোনাতে পারে। শোনো বাবু, আজকে তারেক রহমান কী করেছে জানো? সে নিজের ব্যাগ নিজে নিয়ে মিটিংয়ে গিয়েছে। তুমি তো হামে আক্রান্ত ছোট মানুষ, ব্যাপারটা যে কী পজিটিভ! যদি এ যাত্রায় হামে মারা না যাও, তাহলে বড় হয়ে বুঝবা, তারেক রহমান কেমন পজিটিভ প্রধানমন্ত্রী।

২. হামে আক্রান্ত শিশুদের তারেক রহমানের সাথে সিনেমা বা ক্রিকেট ম্যাচ দেখতে নিয়ে যাওয়া যেতে পারে। এমনকি তাদেরকে তারেক রহমান আনন্দমুখর পরিবেশে গাড়ি চালানোও শেখাতে পারে। এতেও শিশুরা পজিটিভিটি পাবে বলে ধারণা করা যায়।

৩. প্রতিটি হামে আক্রান্ত শিশুকে জনাব সালাউদ্দিনের সংসদের বক্তব্য শোনানো যেতে পারে। তারা সালাউদ্দিনের বুদ্ধিদীপ্ত বক্তব্য শুনে নাকে অক্সিজেন নিয়ে হাসপাতালের বিছানা চাপড়াবে তারেক রহমানের মতো।

৪. এছাড়া জনাব তারেক রহমান এবং তার স্বাস্থ্যমন্ত্রী মিলে একটা আধুনিক ‘হামকার্ড’ প্রসব করতে পারেন। হামকে এই কার্ড দেখালে হাম আর কাছে আসবে না।

অন্তর্বর্তী সরকার আসলো বড় বড় কথার বুলি নিয়ে। তাদের প্রতিটি কথা শুনে মনে হতো, সেই! সেই! লোকটাকে কেউ একটু থামান, থামিয়ে ওকে আরও দুটি নোবেল দিন। তবে তিনি চাপাবাজিতে আরেকটি নোবেল সিরিয়াসলি ডিজার্ভ করেন। তার চাপাবাজির সংকলন বের করে বিলবোর্ড বানানো উচিত। সকাল-বিকাল সে এবং তার সরকার এই করে ফেলবে, ওই করে ফেলবে বলে মুখ দিয়ে লালা বের করে ফেলত। এখন জানা যাচ্ছে, তারা দুই বছর হামের টিকাই দেয়নি। আর বিএনপি সরকার ভাইরাস নোবেলের দোষ ঢাকতে গিয়ে নিজেদের পাছা উন্মুক্ত করে ফেলছে।

৩০০ জন হামে মারা গেছে, এটা কোনো দুর্ঘটনা বা মহামারি নয়। এটা স্পষ্ট হত্যাকাণ্ড, সুপরিকল্পিত। যদি হত্যাই না হয়, তাহলে দুই বছর কেন টিকা দেবে না? আর যদি হত্যাকাণ্ড হয়, তবে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টার কেন বিচার হবে না? আর সেই সাথে হামের জন্য সঠিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী বলদটাকে স্বাস্থ্যের ঘাড় ধরে বের করে দেওয়া উচিত।

কিছু একটা হলেই যারা রাজু ভাস্কর্য বা শাহবাগে ছুটে যাওয়া বর্তমান মন্ত্রী-এমপিরা এবং নির্বাচনে ঝরে পড়া টু-পয়েন্ট-ও-এর রাজনীতিকরা হাম নিয়ে কিছু বলেন না। বলতে বললে হয়তো মুখ গোমড়া করে বলবেন, আগে বলেন, হামে আক্রান্ত শিশুরা ১৭ বছর কোথায় ছিল?

পঠিত ... ১ ঘন্টা ৩০ মিনিট আগে

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top