Types of শাশুড়ি

৪ পঠিত ০ ... ৪১ মিনিট আগে

 

জামাই হোক যেমন তেমন, শাশুড়ি হোক ভালো! প্রতিটা মেয়ের চাওয়া একজন ভালো শাশুড়ি। শাশুড়ি যদি ভাল হয় তাহলে তারচেয়ে ভাগ্যবতী আর কেউ নেই। আর যদি উল্টোটা হয় তাহলেই সব শেষ! কিন্তু এই শাশুড়িদেরও আছে নানা রকমফের! কেমন সেগুলো? সেটাই খুঁজে বের করার চেষ্টা করেছে eআরকি গবেষক দল!

সিরিয়ালখোর শাশুড়ি

এই ধরণের শাশুড়িরা সিরিয়াল ছাড়া কিছুই বোঝেন না! তারা তাদের সংসারেও নিজেদেরকে সেই সিরিয়ালের ক্যারেক্টার মনে করেন এবং বউদেরকেও সেভাবেই ট্রিট করেন।

ইনফরমেশন ডিস্ট্রিবিউটার শাশুড়ি

এই ধরণের শাশুড়িরা সবার হাড়ির খবর, বাড়ির খবর সবখানে ছড়িয়ে দিতে ভীষণ ভালোবাসেন। তারা পাশের বাসার ভাবির কাছে নিজের বউয়ের তথ্য দেন। আবার নিজের বউয়ের কাছে পাশের বাসার ভাবির ইনফরমেশন জানিয়ে দেন।

বান্ধবী শাশুড়ি

এই ধরণের শাশুড়িরা বেশ cool! তারা তাদের ছেলের বউকে নিজের বান্ধবীর মতো মনে করেন। ম্যাচিং জামা কেনেন, একসাথে সেজেগুজে ফুচকা খেতে যান, ছবি তোলেন! সেই ছবি আবার স্টোরিও দেন!

ডিটেকটিভ শাশুড়ি

এই ধরণের শাশুড়িরা সবসময় সবকিছুতেই নানা দোষ খুঁজে পান। যেকোনো সমাধানের জন্য সমস্যা খুঁজে পান! এবং বেশিরভাগ সময়ই দোষগুলো হয় ছেলের বউয়ের!

ইতিহাসপ্রিয় শাশুড়ি

এই ধরণের শাশুড়িদের এই যুগের কোনোকিছুই ভা্লো লাগে না। তাছাড়া তাদের সময়ে কী হয়েছিল, কীভাবে কী করতেন, তারা কত কষ্ট করতেন- এগুলো সবসময় তাদের মুখে মুখে থাকে!

ফুডব্লগার শাশুড়ি

এসব শাশুড়িদের নিজের রান্না ছাড়া দুনিয়ার আর কারও রান্নাই ভালো লাগে না। এছাড়া সবার রান্নার খুঁত ধরতে ওনারা সবসময় ওস্তাদ!

ডোন্ট কেয়ার শাশুড়ি

এই ধরণের শাশুড়িদের কে কী করল না করল তাতে কিছু এসে যায় না! তারা নিজেদের মতই থাকতে ভালোবাসেন।

৪ পঠিত ০ ... ৪১ মিনিট আগে

Top ​