যে ১০টি লক্ষণ থাকলে আপনি বিজেপি ও আরএসএসে যোগ দিতে পারবেন

৮ পঠিত ০ ... ৯ ঘন্টা ৪৭ মিনিট আগে

19thumb

ধর্মীয় বিদ্বেষ আর দ্বিচারিতাকে যারা আদর্শ মনে করেন, তাদের চিনে নেওয়ার জন্য এই ১০টি লক্ষণই যথেষ্ট। মিলিয়ে দেখুন, আপনার মধ্যে এগুলো থাকলে বিজেপি ও আরএসএসের আদর্শের সঙ্গে আপনার বেশ মিল আছে!

যে ১০টি লক্ষণ থাকলে আপনি বিজেপি ও আরএসএসে যোগ দিতে পারবেন

১. হিন্দুদের পূজার সময় মন্দিরের সামনে গরু জবাই করে খাওয়াকে আপনি অ্যাক্টিভিজম মনে করেন।

২. আপনি মনে করেন, বাংলাদেশে মুসলমানরা জুলুমের শিকার।

৩. আপনি মনে করেন, ধর্ম যার যার, উৎসব তার তার।

৪. দুর্গাপূজার সময় হিন্দু বন্ধুদের জিজ্ঞেস করেন, আপনারা কি নাড়ুতে গোমূত্র দিয়েছেন?

৫. ফেসবুকে পোস্ট দেন, পূজায় যাব, তোরা কি আমাদের বাসায় এসে গরুর মাংস খাবি?

৬. আপনি মনে করেন, কোনো মুসলমান তার রিকশা বা গাড়িতে করে হিন্দুদের পূজামণ্ডপে নিয়ে যেতে পারবেন না।

৭. আপনি মনে করেন, পূজা উপলক্ষে কোনো মুসলমান তার দোকানে কোনো ধরনের ছাড় দিতে পারবেন না।

৮. ইয়াশ রোহানকে এমনিতে আপনার ভালো লাগে, কিন্তু ছেলেটা হিন্দু শোনার পর মেনে নিতে পারেন না।

৯. প্রতিমার সঙ্গে কারও ছবি দেখলে মনে করেন, তাতে বাজে মন্তব্য করা আপনার নাগরিক অধিকার।

১০. এত টাকা খরচ করে মণ্ডপ বানায়, তারপর পানিতে ফেলে দেয়। এগুলো স্রেফ অপচয়! এই কথা না বললে আপনার খুব পাপ হবে।

৮ পঠিত ০ ... ৯ ঘন্টা ৪৭ মিনিট আগে

Top ​