ভার্সিটি অ্যাডমিশন টেস্টের দেশভ্রমণকে কাজে লাগিয়ে যা যা করতে পারেন

০ পঠিত ০ ... ৯ মিনিট আগে

সারাদেশ জুড়ে শুরু হয়েছে ভার্সিটির অ্যাডমিশন টেস্ট। পরীক্ষার্থীরা সারাদেশ ঘুরে ঘুরে ভার্সিটিগুলোতে দিতে যাচ্ছেন এক্সাম। এই এক্সামের পাশাপাশি এই ঘোরাঘুরিকে কীভাবে কাজে লাগাতে পারেন তা নিয়ে গবেষণা করেছে আমাদের eয়ারকি টিম। জেনে নিন এখনই!

 

১। যেহেতু মোটামুটি সব বিভাগেই ঘুরবেন, সাথে একটা গিম্বল, ক্যামেরা আর একজন ডিওপি নিয়ে গেলেই হয়ে যেতে পারবেন ট্রাভেল ভ্লগার

 

২। বিভিন্ন জেলার নানান হোটেলে খেয়ে সেটার ভিডিও করে হয়ে যেতে পারেন ফুড ভ্লগার

 

৩। ভার্সিটি অ্যাডমিশন টেস্টে শেষ পর্যন্ত কোথাও চান্স না পেলে একটা ট্রাভেল এজেন্সি খুলে ফেলতে পারেন। প্রতিবছর ভার্সিটি অ্যাডমিশন টেস্টের সিজনে সহজে ও কম খরচে দেশভ্রমণের সেবা দিতে পারবেন

 

৪। ১২ তারিখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্ট শেষ করে আবার ১২ তারিখেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্ট দিয়ে আবার কীভাবে ১২ তারিখেই সিলেট বিজ্ঞান ও প্রযুক্তিতে পরিক্ষায় অ্যাটেন্ড করা যায় তার কোর্স বানিয়ে বিক্রি করতে পারবেন

 

৫। অপরিচিত জায়গায় কীভাবে সার্ভাইব করবেন সেটার একটা কোর্স খুলতে পারেন

 

৬। চুইং জিঞ্জার, পোলো, চিপস আর কিছু ম্যাগাজিন কিনে ফেলুন। বাস-ট্রেনে এগুলো বিক্রি করতে করতে আগালেই উঠে যাবে দেশভ্রমণের খরচ

 

৭। ছাত্রদল, ছাত্রশিবির কোন দল কীভাবে ভার্সিটিতে ওয়েলকাম করে তার একটা কম্প্যারিজন ভিডিও করতে পারেন। কোন দল পানি দিল বা না দিল, কয়টা গিফট দিল এগুলো সবাইকে জানিয়ে দিতে পারেন

 

৮। বিভিন্ন ভার্সিটিতে ঘোরাঘুরির অভিজ্ঞতা নিয়ে লিখে ফেলতে পারেন বই। দেখা যাবে এই ফেব্রুয়ারিতেই হিউয়েন সাঙ, ইবনে বতুতাকে ছাড়িয়ে বিশ্বসেরা পর্যটকের জায়গায় দেখা যাচ্ছে আপনার নাম

০ পঠিত ০ ... ৯ মিনিট আগে

Top ​