আরও একটা পরকীয়ার খবর ফাঁস হলো এনভিডিয়া সিইওর। তবে এবার আর আগের মতো ভুল করেননি তিনি। ফাঁস হওয়ার সাথে সাথেই নিশ্চিত করেছেন, এটি তার তৃতীয় স্ত্রী। ফাঁস হওয়ার কিছুক্ষণ আগেই মৌখিকভাবে বিবাহ করেছেন।
এনভিডিয়ার সিইও বলেন, পরকীয়ার সম্পর্ক হারাম সম্পর্ক। এটা আমি জানতাম। তাই কখনোই হারাম সম্পর্কে জড়াতে চাইনি। মেয়েটাকে মৌখিকভাবে বিবাহ করে হালাল করে নিয়েছি। বাকি জীবন হালালভাবে কাটাতে চাই।
এই মৌখিক বিবাহের আইডিয়ার জন্য তিনি ধন্যবাদ দেন জামায়াতের এমপি গাজী নজরুল ইসলামকে। তিনি বলেন, মৌখিক বিয়ে বলে যে একটা হালাল বিবাহপদ্ধতি আছে, এটা আমি জানতাম না। গাজী ভাই আমাকে বিষয়টা সম্পর্কে অবহিত করেছিলেন। তাই ওনাকে ধন্যবাদ। উনি না থাকলে আমি আবারও ধরা খাইতাম।
মৌখিক বিয়ের পাশাপাশি সামনে একটা মানবিক বিয়ে করতে চান বলেও জানিয়েছেন এনভিডিয়ার সিইও। তিনি বলেন, গাজী ভাইকে ভালো লাগত। মমিনুল হককে আমার বেশ পছন্দ। গাজী ভাইয়ের আদর্শ অনুসরণ করে একটা মৌখিক বিয়ে করেছি। এবার স্বপ্ন মামুনুল ভাইকে ছোঁয়া। ইনশাআল্লাহ, দ্রুতই একটা মানবিক বিয়ে করব।


