ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ট্রাম্পকে হারিয়ে দেয়ায় এই নির্বাচনের ফলাফল প্রত্যাখান করলেন শফিকুর রহমান

৭ পঠিত ০ ... ১ ঘন্টা ১২ মিনিট আগে

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে অত্যন্ত বাজে ফল করেছেন ডোনাল্ড ট্রাম্প। এমন নজিরবিহীন হার ডোনাল্ড ট্রাম্প যেমন মেনে নিতে পারেননি, তেমনিভাবে মেনে নিতে পারেননি শফিকুর রহমানও। দুজনই জানিয়েছেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ট্রাম্পকে হারানো হয়েছে। তবে ট্রাম্প নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান না করলেও শফিকুর রহমান এই ফলাফল প্রত্যাখ্যান করেছেন।

এ বিষয়ে নিজের বক্তব্য জানাতে গিয়ে শফিকুর রহমান বলেন, এর আগে আমাদেরকেও এভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে হারানো হয়েছিল। এবার ট্রাম্পকে হারানো হলো!

এ সময় তিনি প্রশ্ন তোলেন, দুনিয়ার সব জায়গায় কি তাহলে এভাবে দেশপ্রেমিক মানুষগুলো মার খাবে? এটা কেমন কথা!

তিনি আরও বলেন, ট্রাম্প কী করেনি আমেরিকার জন্য! নিকি মিনাজের নিতম্বের প্রশংসা করেছে, নেতানিয়াহুর সঙ্গে এপস্টেইনের দ্বীপে গেছে। বসে বসে মোদির নাচ দেখেছে। তারপরও আমেরিকার মানুষ ট্রাম্পকে বুঝল না! তারা ট্রাম্পকে ভোট না দিয়ে হারিয়ে দিল!

এ সময় আল্লাহর কাছে বিচার দিয়ে তিনি বলেন, এই অকৃতজ্ঞ আমেরিকানদের বিচার আল্লাহ করবেন।

৭ পঠিত ০ ... ১ ঘন্টা ১২ মিনিট আগে

Top ​