অবশেষে সারা বছর দুর্দান্ত খেলে মানুষকে বিনোদন দেওয়ার জন্য ব্যালন ডি’অর পেলেন হারিকেন। হারিকেনের ব্যালন ডি’অর জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রী। তিনি জানিয়েছেন, ওয়েল ডিজার্ভড ব্যালন ডি’অর।
হারিকেনের ব্যালন ডি’অর জয় কতটা প্রয়োজন ছিল, তা জানিয়ে মন্ত্রী বলেন, সারা বছর তো লোডশেডিং ছিল। এই লোডশেডিংয়ের সময়ে কে আমাদের আশা দিয়েছে? কে দিয়েছে আলো? হ্যাঁ, সে আমাদের হারিয়ে যাওয়া হারিকেন! আজ হারিকেন ব্যালন ডি’অর পেল! খুশিতে আমার চোখে জল চলে আসছে।
হারিকেন ব্যালন ডি’অর পেয়েছে, এই খুশিতে এক দিন টানা লোডশেডিং রাখবেন বলেও জানিয়েছেন মন্ত্রী।
মন্ত্রী আরও বলেন, কারেন্ট থাকুক বা না থাকুক, আমাদের সঙ্গে থেকে যাবে হারিকেন! আশা করি, প্রতিবছরই এভাবে হারিকেন ব্যালন ডি’অর পাবে।


