মধ্যপ্রাচ্যের তেল সংকট সমাধান করতে পারবে একমাত্র চিফ হুইপ: ডোলান টাম

২৫ পঠিত ০ ... ১৪ ঘন্টা ১৮ মিনিট আগে


মধ্যপ্রাচ্যের চলমান তেল সংকট যখন তুঙ্গে, চারিদিকে শুধু হাহাকার একটু তেলের জন্য, ঠিক তখনই নিভে যাওয়া কুপির ধপ করে জ্বলে ওঠা আলো, নিভু নিভু হারিকেনের শেষের তীব্র বাতি, হ্যাজাকের ঝালসানো লাইট, মোবাইলের ফ্ল্যাশ হয়ে অবতার হন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নয়নের মনি বাংলাদেশের চিফ হুইপ জনাব মো. নূরুল ইসলাম। এই খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী‌। জেনে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোলান টাম‌ও। তিনি বিমুগ্ধ চিত্তে একবাক্যে স্বীকার‌ও করেন তিনি। বলেন, মধ্যপ্রাচ্যের তেল সংকট সমাধান নুরুল ছাড়া কেউ পারবে না।

হোয়াইট হাউসের ভবিষ্যৎ সাংবাদিক সম্মেলন কল্পনা করে টাম বলেন, আদনক, ওকিউ, বাহরাইন পেট্রোলিয়াম কোম্পানি, টোটাল এনার্জিস, শেল, এক্সনমবিল, বিপি, ইএনআই, শ্লামবার্জার, হ্যালিবুরটন সব ফেইল, ডাহা ফেইল! ওরা আর তেল সমাধান করতে পারবে না। চিফ হুইপের কথা শুনেই আমি বুঝেছি, ব্যারল ব্যারল তেল ঝড়ানো ওনার পক্ষে কোনো ব্যাপার‌ই না।

টাম তৎক্ষণাৎ তার নট অনলি ট্রুথ বাট অলসো আনসোশ্যাল অ্যাকাউন্টে এআই দিয়ে এডিট করে চিফ হুইপকে জড়িয়ে ধরার ছবি পোস্ট করে বলেন, এই যে দেখেন, আমরা সেই ল্যাদাকালের বন্ধু। আমাদের সম্পর্ক এখনো তুই-তোকারির। এখনো ওকে ‘ইউ’ বলে সম্বোধন করি। আমি ওকে এখানে সেটেল হবার দাওয়াত দেব। ও রাজি হলে তেল ঝড়ুক আর না ঝড়ুক, সেদিন হবে জাতীয় অয়েলিং ডে।

এ ঘটনার বিস্তারিত জানতে আমাদের সবুজ প্রতিনিধি চিফ হুইপের সাথে যোগাযোগ করেন। জবাবে চিফ হুইপ তাকে বলেন, এত ভালো প্রশ্ন এ বছরে আর তিনি শোনেননি। এটা শোনার পর থেকেই আমাদের প্রতিনিধি শুধু থেকে থেকে মুচকি মুচকি হাসছেন।

আমরা তার কাছে প্রতিবেদন চেয়েও এখনও পাইনি। তিনি এখনও হাসছেন।

২৫ পঠিত ০ ... ১৪ ঘন্টা ১৮ মিনিট আগে

Top ​