লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার ২০২৬ সালের প্রতিযোগিতার রেজাল্ট ঘোষণা করা হয়ে ১৩ অক্টোবর। এবারের সেরা ছবির পুরস্কার জিতেছে ফেদেরিকো ভেরোনেসির তোলা হাতির মৃত শাবককে নিয়ে যাওয়ার ছবি। এছাড়া ফটোগ্রাফিক পোর্টফোলিও বিভাগে বাংলাদেশের কুতুব উদ্দিন পুরস্কার জিতেছেন।
আপনাদের জন্য রইল সেখান থেকে কয়েকটি ছবি।
১#
মায়ের শোক সব জায়গাতেই একই, হোক মানুষের বা অন্য কোনো প্রাণীর! নিজের মৃত সন্তানকে এভাবেই নিয়ে যাচ্ছে মা হাতি
ছবি: ফেদেরিকো ভেরোনেস
২#
প্রকৃতির এক আমোঘ নিয়তির ছবি... আর্জেন্টার ঝড়ে এক মৃত পুমাকে এভাবেই থাকতে দেখা যায়।
ছবি: ফ্রান্সিসকো নেগ্রোন
৩#
অণুজীবের এক বিচিত্র জগৎ! এ যেন পৃথিবীর অংশ নয়, এলিয়েনের দুনিয়া! খালি চোখে দেখতে না পাওয়া এক আশ্চর্য জগত উঠে এসেছে ফটোগ্রাফারের লেন্সে
ছবি: কুতুব উদ্দিন
৪#
এ যেন সেই রূপকথার গল্প, যেখানে সব প্রাণীরা এক জায়গায় আসে, বসে, খেলে! কেনিয়ার এক পাহাড়ি অঞ্চলের মাঝে একটা পানিপুর্ণ জায়গায় এমনই এক দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে ফটোগ্রাফারের ক্যামেরায়
ছবি: জেমস লেউইন
৫#
গ্রিসের অলিম্পাস পর্বতের পাদদেশে আল্ট্রাভায়োলেট রশ্মিতে ধরা পড়েছে ছত্রাকের রহস্যময় আলো। এ যেন দুনিয়ার মাঝে এক রূপকথার জগত!
ছবি: আগোরাস্তোস পাপাতসানিস
৬#
প্রকৃতির জ্যামিতি! ভিসবালের এই ছবিতে উঠে এসেছে কীভাবে একটি মানুষের তৈরি সীমারেখা একই জায়গাকে দুটি অংশে ভাগ করে ফেলেছে। এই বাঁধের কারণে এক অংশে জন্ম নিয়েছে নানা ব্যাক্টেরিয়া আর অনুজীব, যার কারণে জায়গাটি গোলাপী রং ধারণ করেছে। এই গোলাপী অংশটায় মিঠা পানি আসা বন্ধ হয়ে নোনা পানিতে ভরে গেছে
ছবি: অ্যালেক্স ভিসবাল










পাঠকের মন্তব্য