হেই, সুরঞ্জনা! হাউ কুড ইউ ডু দিস টু মি, ম্যান? হোয়াই আর ইউ টকিং উইথ দ্যাট পাংক? কেন তুমি ওই যুবকের সাথে কথা বলছ? হোয়াট ইজ দিস বিহেভিয়ার, সুর?
এই ছেলে তোমাকে একটু ভাব দিচ্ছে আর তাইতে তুমি আমাকে ফ্লেক্স ডেমো দিচ্ছ? ছেলেটার ভাইবই তো পুরো অফ! ওর রিজ কিউস দেখলেই আমার গায়ে রিভল্টিং এনার্জি আসে! ও কোনো কাজের ছেলেই না, সুরঞ্জনা। নট ইভেন আ রেড ফ্ল্যাগ, হি ইজ আ রেড জঙ্গল ম্যান!
ওর মেইন যখন ওকে সাইডকিক বানিয়ে দেয়, তখনই সে তোমার লাইফে পপ-আপ করে! বে, ইউ আর বিয়িং বেঞ্চড! আর আমাকে দেখো! জাস্ট লুক অ্যাট মি! আমি তোমার সাথে কখনো কি সিচুয়েশনশিপ, কুশনিং, বেঞ্চিং, ব্রেডক্রাম্বিং, গোস্টিং, অরবিটিং, জম্বিয়িং করেছি? এভার?
তুমি তো আমার পকেট প্রিন্সেস! দেন হোয়াই আর ইউ ডুয়িং দিস টু মি, মাই লাভ?
আই ড্রিম দ্যাট আমরা ঘুরে বেড়াবো গ্রাসি ফিল্ডে, উইথ অল-অ্যারাউন্ড গ্রিনারি! মেটিওর শাওয়ারের নিচে, লাইক অ্যাডাম অ্যান্ড ইভ! সাগরের ব্লু ওয়েভস, পিওর আর্থিংই হবে আমাদের রুট! আই'ম কোয়ায়েট পোয়েটিক, রাইট?
বাট তুমি এসব ফেলে ওই কার্টুনের ইন্সটায় হাহা রিঅ্যাক্ট দিতে বিজি হয়ে গেছ! ও তোমার সাথে লাভ বম্বিং করছে। আমার কাছ থেকে তোমাকে সরিয়ে নিচ্ছে গ্যাসলাইটিং করে!
আর না বুঝে তুমি আমাকে পুরোই লোনলি উলফ বানিয়ে ফেলছ! এমনিতেই আমি ইন্ট্রোভার্ট আল্ট্রা প্রো ম্যাক্স, ম্যান। এখন তো পুরাই গোস্ট হয়ে যাচ্ছি!
ডোন্ট ডু দিস টু মি! আমি তোমার গ্রিন ফ্ল্যাগ, বেব। তুমি আমার জন্য রেড ফ্ল্যাগ হয়ো না, প্লিজ!
ফিরে এসো! কামব্যাক টু মাই হার্ট, সুর!



পাঠকের মন্তব্য