দেশে এখন লোডশেডিং বেশ বেড়েছে। বিদ্যুৎ না থাকায় মানুষের ভোগান্তিও বাড়ছে। তবে এই পরিস্থিতিকেই কাজে লাগিয়ে চাইলে শুরু করতে পারেন কয়েকটি স্টার্টআপ।
১. মাল্টিপ্লাগ সার্ভিস:
আইপিএস লাগাবেন। আশপাশের যারা লোডশেডিংয়ে ফোন চার্জ দিতে পারছেন না, আপনার কাছে এসে চার্জ দিতে পারবেন।
২. হাতপাখা সার্ভিস:
গরমে নশপশ করা কাউকে ঘণ্টা হিসেবে হাতপাখা দিয়ে বাতাস করতে পারেন।
৩. হটস্পট সার্ভিস:
ফোনে ডাটা কিনে রাখবেন। লোডশেডিংয়ে ওয়াই-ফাই ব্যবহার করতে না পারাদের মিনিট হিসেবে হটস্পট দিতে পারেন।
৪. ঠান্ডা পানির সার্ভিস:
ফ্রিজে আগে থেকে পানি, শরবত বা জুস ঠান্ডা করে রাখবেন। লোডশেডিংয়ের সময় বাসায় বাসায় ঠান্ডা পানীয় ডেলিভারি দিতে পারেন।
৫. লোডশেডিং সঙ্গী সার্ভিস:
অন্ধকারে একা থাকতে ভয় লাগে? একজন মানুষ ঘণ্টা হিসেবে ভাড়া নিন। তিনি পাশে বসে বলবেন, ভয় না


