কেন মাস্কের কাছে আম্বানিই ভারতের প্রধানমন্ত্রী?

১৫৯ পঠিত ০ ... ১১ ঘন্টা ৩৩ মিনিট আগে

 ভারতে নিজের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট চালু করতে গিয়ে অনুমোদনের দীর্ঘসূত্রতায় বিরক্ত ইলন মাস্ক। তার অভিযোগ, আম্বানির রিলায়েন্সের আধিপত্য বজায় রাখতেই স্টারলিংকের বাজারে ঢোকার পথে বাধা তৈরি করা হচ্ছে।

রাগটা এমন পর্যায়ে গেছে যে, আম্বানিকে খোঁচা দিয়ে এক্সে লিখেছেন, প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই যে ভারতের আসল বস, সেটা বুঝতে না পারার জন্য আমার বিনীত ক্ষমা গ্রহণ করুন।

মানে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থাকলেও ইন্টারনেটের ব্যবসায় আসল ক্ষমতা কার হাতে, সেটা নিয়েই প্রশ্ন তুলে দিলেন মাস্ক!

অবশ্য ভারত সরকার বলছে, নিরাপত্তা ও প্রয়োজনীয় নিয়মকানুন মেনেই স্টারলিংককে অনুমোদন নিতে হবে। অন্যদিকে, রিলায়েন্স জিও আর এয়ারটেল ইতিমধ্যেই ভারতের টেলিকম বাজারের বড় অংশ দখল করে আছে।

একসময় মোদির সঙ্গে মাস্কের সম্পর্ক বেশ ভালোই ছিল। ওয়াশিংটনে বৈঠকের পর টেসলা আর স্টারলিংক নিয়ে অনেক আশাও তৈরি হয়েছিল। কিন্তু বাস্তবে এসে সেই আশায় কিছুটা পানি পড়েছে। টেসলাও ভারতে গাড়ি বিক্রি করতে গিয়ে উচ্চ আমদানি শুল্কের মুখে পড়েছে।

এদিকে রাহুল গান্ধীও সুযোগ বুঝে মাস্ককে ভারতে স্বাগত জানিয়ে আদানি গোষ্ঠীর আধিপত্যের দিকে খোঁচা দিয়েছেন। মাস্কও সেই প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেছেন।

সব মিলিয়ে ব্যাপারটা বেশ মজার। ভারতে ব্যবসা করতে এসে মাস্কের এখন প্রশ্ন, প্রধানমন্ত্রী কে সেটা তো জানি, কিন্তু আসল বস কে? 

১৫৯ পঠিত ০ ... ১১ ঘন্টা ৩৩ মিনিট আগে

আরও eআরকি

পাঠকের মন্তব্য

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top ​