৭ সংখ্যাটি যেভাবে লোকটার জীবনে সোভাগ্য বয়ে নিয়ে এলো

৪৬৭ পঠিত ... ১৮:২৪, সেপ্টেম্বর ১৭, ২০২৬

 

এক লোক সকালে ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকিয়ে দেখল, সকাল ৭টা ৭ মিনিট।

সে বিছানা ছেড়ে নিচে নেমে এসে ক্যালেন্ডারের দিকে তাকাল। সেদিন ছিল ৭ জুলাই, অর্থাৎ বছরের ৭ম মাসের ৭ম দিন!

বাড়ি থেকে বের হতেই সে খেয়াল করল, ৭ নম্বর বাসটা তার চোখের সামনে দিয়ে চলে গেল।

এরপর সে একটা ক্যাফেতে গিয়ে কফি আর টুকটাক কিছু নাশতা খেল। ক্যাশিয়ার তাকে যে বিল দিল, তার পরিমাণ ঠিক ৭০ টাকা ৭৭ পয়সা।

লোকটি মনে মনে ভাবল, হুমম... চারপাশের এতসব ৭ নম্বর! আমার মনে হচ্ছে, মহাবিশ্ব আমাকে নিশ্চয়ই কোনো বড় ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছে।

আজ দিনটা তার জন্য ভীষণ সৌভাগ্যের—এই ভেবে লোকটি অফিস থেকে দ্রুত ছুটি নিয়ে সোজা ঘোড়ার রেসের ট্র্যাকে চলে গেল।

সেখানে রেসের শিডিউল হাতে নিয়ে তো তার চোখ ছানাবড়া! ৭ নম্বর রেসে ৭ নম্বর ঘোড়াটির নাম দেওয়া হয়েছে ‘লাকি ইউনিভার্স’!

লোকটি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে দৌড়ে কাউন্টারে গিয়ে পকেটের সব টাকা সেই ৭ নম্বর ঘোড়াটির ওপর বাজি ধরল।

রেস শেষ হলো।

ফলাফল দেখে লোকটির মুখ শুকিয়ে গেল।

৭ নম্বর ঘোড়াটি রেসে... ৭ম হয়েছে!

৪৬৭ পঠিত ... ১৮:২৪, সেপ্টেম্বর ১৭, ২০২৬

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top