রিলিজ হয়েছে জিটিএ গেমের ষষ্ঠ সংস্করণ। দীর্ঘ এক যুগেরও বেশি সময় অপেক্ষার পর গেমটি হাতে পেয়েই গেমাররা নেমে পড়ছেন ভাইস সিটির দুনিয়ায়। ইচ্ছামতো করছেন অপরাধ, ঘটাচ্ছেন গাড়ি দুর্ঘটনা, মারছেন একে-ওকে।
এর মধ্যে মানুষ মেরে হেলিকপ্টারে করে পালিয়ে যাওয়ার সময় অনেক গেমারের মনে পড়ে যাচ্ছে আপার কথা। মনে পড়তেই কান্নায় ভেঙে পড়ছেন কেউ কেউ। গেমাররা নিজেদের এই দুঃখের কথা জানাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। এমনই একজন বলেন, পালিয়েই গিয়েছিলাম প্রায়। হেলিকপ্টারে উঠেও পড়েছিলাম। কিন্তু মাঝপথে হুট করে আপার কথা মনে পড়ে গেল! পরে আর হেলিকপ্টার চালাতেই পারিনি। পুলিশের হাতে ধরা খেয়ে গেছি।
অন্য একজন গেম নির্মাতাদের উদ্দেশে বলেন, হেলিকপ্টার না রেখে আপনাদের অন্য কিছু রাখা উচিত ছিল। ৫ আগস্টের পর একজন লীগের কর্মী হিসেবে এই হেলিকপ্টার রাইডটা আমি নিতে পারি না। আমার অনেক কষ্ট হয়!
অন্যদিকে, ভাইস সিটির রাস্তা ধরে স্পোর্টস কার ছোটাতে গিয়েও অনেকে ভিন্ন ধরনের স্মৃতিকাতরতায় ভুগছেন। কেউ কেউ অভিযোগ করছেন, গেমের ভেতরে পাঁচ তারকা ওয়ান্টেড লেভেল উঠলেই নাকি আকাশে হেলিকপ্টারের শব্দ শুনে তাঁদের বুক ধড়ফড় শুরু হয়ে যাচ্ছে। ফলে কন্ট্রোলার ধরে রাখাটাই মুশকিল হয়ে পড়ছে। ভার্চুয়াল এই দুনিয়ায় মিশন কমপ্লিট করার চেয়ে এখন আপার হেলিকপ্টার ট্রমা সামলানোই যেন অনেকের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
তবে সব গেমারের অনুভূতি অবশ্য একরকম নয়। কেউ কেউ এই পুরো ঘটনাকে নিছক মিম আর ট্রলের খোরাক বানিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা হাস্যরসাত্মক পোস্ট দিচ্ছেন। একজন রসিকতা করে লিখেছেন, ভাইস সিটিতে হেলিকপ্টার পেলে নাকি তিনি সোজা পালিয়ে যাচ্ছেন না, বরং মাঝআকাশে চক্কর দিয়ে গেমারদের আপার কথা মনে করিয়ে দিচ্ছেন।
সব মিলিয়ে, বহু প্রতীক্ষিত জিটিএ-৬ গেমের উন্মাদনার মাঝেও বাস্তব জীবনের রাজনৈতিক স্মৃতি আর ভার্চুয়াল গেমিংয়ের এই অদ্ভুত মিশেল নেটদুনিয়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।


