আসছে Gangs of khalishpur, ডিরেক্টর অনুরাগ কশ্যপ

৬৯ পঠিত ০ ... ৬ ঘন্টা ২৫ মিনিট আগে

 

এ ভাইডি-বুন্ডিরা, খুলনার কিন্তু কপাল কলাম খুইলে গিছে। শুনিলাম কী এট্টা বিরাট নামকরা ডিরেক্টর আছে না, অনুরাগ কচ্ছপ নাম, অই বিটা আসতিছে শুটিং কত্তি। ছিনেমার নাম নেহি Gangs of Khalishpur! এ কতা শুইনে আমি কি বইসে থাকতি পারি কও তুমরা? এজন্যি দৌড়োলাম খবর নিতি!

আমারে তো বিটা মোটে পাত্তা দিতিছিলো না। তারপর কইলাম, স্যার, আমি খালিশপুরের থে আইছি। এইডা শুইনেই মনে কর, বিটার তো চোখ কপালে! বিটাডা নিজেই আইসে আমারে ভেতরে নিয়ে গেল। পরে আমি কইলাম, স্যার, আপনে Gangs of Khalishpur যে বানাবেন, কী জন্যি বানাতি চাচ্চেন, এট্টু খুইলে কন দেহি!

উনি তহন এট্টা হাসি দিয়ে কইলো, আরে বুন্ডি, খুলনার অবস্থা দেহিছো? গত দশ মাসে নাহি খুলনায় ৭৭ জন মানুষেরে গুলি কইরে মাইরে ফেলিছে। যহন-তহন যেহানে-সেহানে হচ্ছে গোলাগুলি, ঠুস ঠাস! আমার তো ধরো শুটিং করা লাগবেনানে আলাদা কইরে! এক্কেরে রিয়েল ভিডিও দেহাতি পারবানি সবাইরে। শুটিংয়ের টাকাও বাঁইচে গেল, এদিকে সুপার ডুপার হিট এট্টা সিনেমাও হইয়ে গেল! আমার তো লাভই লাভ!

এদিকে Gangs of Wasseypur-এর ফয়জল ক্যারেক্টারের জন্য অডিশন দিতে নাকি চিংড়ি সজীব, নারকেল মোল্লাসহ কতগুলা ছিমড়া আইছে। এইডা নিয়া কচ্ছপ স্যার বেশ চিন্তায় আছেন। কারে দেওয়া যায়, এইডা একটা চিন্তার বিষয়। কারণ এই বিটা নাকি ছিনেমাতে ওর বাপ, মা, ভাই-বোন সবার বদলা নিতে চায়। এরম কইরে কিডা এহন বদলা নিয়ে বেড়াচ্ছে, সেডাও এট্টু দেহার বিষয় আছে!

তো যাই হোক ভাইডি-বুন্ডিরা, বিটাডা কলাম খুব ভালো আছে। আমার সাথে নিউ মার্কেটের কোন আইসক্রিমও খাইছে। ছিনেমাডা বেরোলি সবাই মিলে লিবাট্টি ছিনেমা হলে, মানে সিনেপ্লেক্সে দেখতি যাবানি কলাম!

৬৯ পঠিত ০ ... ৬ ঘন্টা ২৫ মিনিট আগে

Top ​