সিইওদের জন্য এনভিডিয়া সিইও-এর ৫টি কর্পোরেট টিপস

০ পঠিত ০ ... ৮ মিনিট আগে

এনভিডিয়ার সিইও সাহেবের পারফরম্যান্সে মুগ্ধ বিশ্বের বাকি সিইওরা। সবাই জানতে চাচ্ছেন কী খান এনভিডিয়ার সিইও, কীভাবে করেন এতগুলো প্রেম! সিইও সাহেবের সাথে আমরা যোগাযোগ করলে তিনি বলেন, এত মানুষের উত্তর তো দিতে পারব না, eআরকিকেই ৫টা টিপস দিয়ে দিচ্ছি। আপনাদের কাছ থেকেই জেনে নেবা সারা বিশ্ব, সমস্ত সিইও।

 

১। অফিস একটা পরিবার, এখানে সবাইকে স্ত্রী ও প্রেমিকার চোখে দেখতে হবে। পরিবার হয়ে কাজ করতে পারলেই কোম্পানির উন্নতি হবে।

 

২। প্রেম করো সমস্যা নাই। প্রেম করলে মন প্রফুল্ল থাকে। কাজে মন বসে। কোম্পানির উন্নতি হয়। তবে ভুলেও কোনো চাইনিজের সাথে প্রেম করবা না।

 

৩। অফিসে একাধিক গার্লফ্রেন্ড থাকা ভালো। এতে কাজ করতে করতে মন বোরিং লাগলে একটু প্রেম করে আসলে চাঙ্গা হয়ে কাজ করা যায়। একাধিক গার্লফ্রেন্ড থাকলে একজন কাজে ব্যস্ত থাকলে আরেকজনের সাথে প্রেম করা যায়।

 

৪। অফিস যদি দুই শিফটের হয় তাহলে দুই শিফটে দুইটা প্রেমিকা থাকা ভালো। এতে সিইও রাত-দিন ২৪ ঘণ্টাই অফিসে থাকার জন্য মোটিভেশন পায়।

 

৫। একজন বিচক্ষণ সিইও-এর অফিসের প্রতিটা মেয়ের সাথে প্রেম করতে হবে। যাতে অফিসের ছেলেরা কোনো মেয়ের ফাঁদে পড়ে ক্যারিয়ার ও অফিসের কাজের ক্ষতি না করে।

০ পঠিত ০ ... ৮ মিনিট আগে

Top ​