মিশরে বাংলাদেশের এক প্রত্নতাত্ত্বিক দল গিয়েছে মাটির নিচের জিনিসপত্র নিয়ে গবেষণা করতে।
গবেষণার একপর্যায়ে তারা একটি পিরামিডের ভেতরে প্রবেশ করে এবং একটি মমি আবিষ্কার করে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, হাজার বছর আগের ওই মমিটি ঠিক কার, সে বিষয়ে তারা কোনোভাবেই নিশ্চিত হতে পারছিল না। উপায় না দেখে তারা সরাসরি এসআরবির সঙ্গে যোগাযোগ করে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই ব্রিফকেস হাতে তিনজন এসআরবি এজেন্ট সেখানে এসে হাজির হয়।
এসআরবির এজেন্টরা দলবল নিয়ে সোজাসুজি পিরামিডের ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢোকার পর কেটে যায় কয়েক ঘণ্টা!
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে তারা মুখ চুন করে বাইরে বেরিয়ে এল। তাদের একজন প্রত্নতাত্ত্বিকদের দিকে তাকিয়ে গম্ভীর গলায় ঘোষণা দিল,
মমিটা হলো ত্রয়োদশ আমেনহোটেপ!
আশ্চর্য হয়ে প্রত্নতাত্ত্বিক দলের নেতা জিজ্ঞেস করলেন, এ তো অবিশ্বাস্য! আপনারা এত দ্রুত বুঝলেন কীভাবে যে এটা ঠিক কার মমি?
এসআরবি এজেন্ট ঠান্ডা মাথায় উত্তর দিল,
সে নিজেই তো স্বীকার করেছে...



পাঠকের মন্তব্য