আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় দেশে ফেরার ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লিতে অবস্থানরত তার ঘনিষ্ঠ সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে এই ঘোষণাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে তৈরি হয়েছে ভিন্ন এক কূটনৈতিক আবহ, যেখানে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও উগান্ডার শাসক ইদি আমিনের প্রতিক্রিয়াও যুক্ত হয়েছে।
নয়াদিল্লি ও মস্কোর কূটনৈতিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হচ্ছে, শেখ হাসিনার এই ফেরার ঘোষণাকে কেবল একটি সাধারণ রাজনৈতিক প্রত্যাবর্তন হিসেবে দেখছেন না নির্বাসিত ও সাবেক কর্তৃত্ববাদী শাসকেরা। বরং এটিকে তারা নির্বাসন থেকে প্রত্যাবর্তনের বৈশ্বিক মডেল হিসেবে বিবেচনা করছেন।
মস্কোয় অবস্থানরত সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ঘনিষ্ঠ একটি মিথ্যা সূত্রের দাবি, ১৬ ডিসেম্বরের এই পরিকল্পনা শুনে তিনি বেশ উচ্ছ্বসিত। তার মতে, গণ-অভ্যুত্থান বা বিদ্রোহের মুখে দেশ ছাড়ার পর পুনরায় রাষ্ট্রীয় বিমানে চড়ে স্বদেশে ফেরার এই কৌশল সফল হলে তা মধ্যপ্রাচ্যের নির্বাসিত নেতাদের জন্যও নতুন পথ দেখাবে। ওই সূত্রের ভাষ্যমতে, আসাদ নাকি ঘনিষ্ঠ মহলে মন্তব্য করেছেন, ঢাকায় যদি এই প্রত্যাবর্তন সফল হয়, তবে দামেস্কের ফ্লাইটের টিকিট কাটতে আমারও আর দেরি হবে না। আমিও আমার দেশে ফিরে যাব।
অন্যদিকে, ইতিহাসের পাতা ও পরলোকেরবার্তায় উগান্ডার সাবেক শাসক ইদি আমিনের পক্ষ থেকেও এসেছে বিশেষ শুভেচ্ছা। ২০০৩ সালে সৌদি আরবে মৃত্যুবরণ করা এই শাসকের মিথ্যা বার্তায় ১৯৭৯ সালে দেশ ছাড়ার পর আর ফিরতে না পারার আক্ষেপ ফুটে উঠেছে। ওই বার্তায় ইদি আমিন বলেন, আমি নির্বাসনে যাওয়ার পর অনেক চেষ্টা করেও আর কাম্পালায় ফিরতে পারিনি। কিন্তু আপনি যেভাবে রাষ্ট্রীয় বিমানের দাবি তুলে ১৬ ডিসেম্বরের মতো দিনে ফেরার ছক কষছেন, তাতে মনে হচ্ছে আমি যা পারিনি, আপনি তা পারবেন।


