সময়টা চলতেছে এন্ড্রয়েডের। দম নেয়ার চেয়ে বেশি জরুরি এখন রিলস স্ক্রলিং! এইযে সারাদিন ফোন স্ক্রলিং করি আমরা এর মধ্যে কয়েকশবার কয়েকশজন ফুড ব্লগারের সামনে পড়ি! 'হ্যাল্লো গাইজ, আজ চলে এসেছি মগবাজারের বাঁশের ছালের ভর্তা খেতে... ' টাইপ ডায়লগ তো এখন ডালভাত!
কিন্তু এইসব রিল, ইনস্টা বা কোনো অ্যালগরিদম আসার অনেক আগেই, মানে একেবারে সাদা-কালো যুগে এক লোক চকলেট টেস্ট করে রিভিউ দিছিলেন! তাও আবার স্কুলে বসে! ক্যান ইউ ইমাজিন? তারপর ছোটবেলায় যিনি ছিলেন ফুড টেস্টার বড় হয়ে তিনি হয়ে গেলেন বাচ্চাকাচ্চাদের বইয়ের লেখক! নাম তার; রোয়াল্ড ডাল!
কাহিনিটা একটু পুরানোই। ১৯৩০-এর দশকের শুরুর দিকের। ডাল তখন তেরোচৌদ্দ বছরের এক স্কুলবয়। একদিন ক্যাডবেরি কোম্পানি থেকে তাদের স্কুলে পাঠানো হলো নতুন কিছু চকলেটের স্যাম্পল। তাদের টার্গেট খাবারটা বেসিক্যালি বাচ্চাদের, বাচ্চারাই খাবে। টেস্টটা সবচেয়ে ভালো বুঝবে আর রিভিউ দেবে!
ব্যাপারটা কিন্তু আজকের আনবক্সিং বা ফুড রিভিউয়ের মতো একদমই না। তখন কোনো ইউটিউব নেই, প্রমো কোড নেই, নেই কোনো এডিট করার সিস্টেম! আছে শুধু এক বক্স ফ্রেশ চকোলেট আর একদল বাচ্চা, যাদের আনঅফিসিয়াল কাজ হলো খেয়ে রিয়্যাকশন দেওয়া! ডালের কাছে এটা ছিল এক্কেবারে এক স্বপ্নের অ্যাসাইনমেন্ট! কামড়ে কামড়ে নতুন নতুন চকোলেট খাওয়া আর সেটা নিয়ে রায় দেয়া- এক কিশোরের জন্য স্বপ্নই তো, তাই না?
লাভের লাভ হলো, এই চকলেট টেস্টিংয়ের নেশা আর কৌতূহল ডালের মাথার ভেতর সেট হয়ে গেল! স্কুলে বসে চকোলেট খেতে খেতে ডালের মাথায় নিশ্চয়ই ঘুরপাক খেত; এই চকোলেটগুলো বানানোর সিক্রেট কারখানাটা আসলে দেখতে কেমন? ভেতরে কী চলে?
তারপর ডাল বড় হলেন, সাথে সাথে বড় হলো তার মাথার ভেতরের সেই কৌতুহলটাও! সেটাই জন্ম দিল হিস্ট্রির অন্যতম সেরা শিশুতোষ বই ‘চার্লি অ্যান্ড দ্য চকোলেট ফ্যাক্টরি’-এর!
এতেই চলে এলো উইলি ওঙ্কা, তার আজগুবি জাদুর কারখানা, উম্পা-লুম্পা আর লিকুইড চকোলেটের ঝর্ণা! সাথে সাথে এলো তৈরি হলো চার্লি নামের এক চরিত্র; যে চকলেট খুব ভালোবাসে। কিন্তু বছরে মাত্র একবার, জন্মদিনে তা খেতে পায়। স্কুলে বসে ডালের ফ্রি চকলেট খাওয়ার এক্সপেরিয়েন্সের সাথে চার্লির সেই রেয়ারলি পাওয়া চকলেটের আনন্দও মিশে গেল একসাথেই!
আজকের ফুড ব্লগারদের রিভিউ যেন দিনে আসে দিনে যায়! অথচ রোয়াল্ড ডাল সেই যে স্কুলে বসে ক্যাডবেরি চেখে যে ‘রিভিউ’ দিয়েছিলেন, সেটার আফটার-ইফেক্ট আজও চলছে! সেই ইফেক্টেই কেউ ভুলে যায় না চার্লিকে আর ওঙ্কার ম্যাজিক চকলেট ফ্যাক্টরিকে! রিং-লাইট বা অ্যালগরিদম ছাড়াই ডাল চকলেট রিভিউকে বানিয়ে ফেললেন কাল্ট ক্লাসিক! আর বিশ্বসাহিত্যে হয়ে গেলেন এক OG চকলেট ফুড রিভিউয়ার; কোনো পেইড প্রমোশন ছাড়াই আজও কোটি মানুষ কল্পনায় চকলেট খেয়ে ঢেঁকুর তুলছে!



পাঠকের মন্তব্য