পশ্চিমবঙ্গের মন, আওয়ামী মনন

৭ পঠিত ০ ... ১ ঘন্টা ০ মিনিট আগে

গোটা বাংলাদেশের মানুষের মন ও মনন একরকম, আওয়ামী লীগের মন ও মনন আরেকরকম। বাংলাদেশের মানুষ সোজাসাপটা কথা বলে; সমাজে ঝগড়া বিবাদ হলে মিটিয়ে ফেলে; ঐ কবে ঝগড়া হয়েছিলো, ওটা মনে নিয়ে বসে থাকে না।

কিন্তু পশ্চিমবঙ্গের মন একবার কোন ঝগড়া বিবাদ হলে; ওটা মনে নিয়ে বসে থাকে। রাতে খাবার টেবিলে রাজ্যের সব তিক্ত স্মৃতিচারণ করে জীবনটাকে তেতো করে ফেলে। আওয়ামী লীগ যেহেতু আশি-নব্বুই-এর দশকে পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক অস্থিধারণ করেছে; ফলে তাদের আচার আচরণ থেকে বাংলাদেশের বৈশিষ্ট্য হারিয়ে গেছে।

পশ্চিমবঙ্গ যেমন ১৯০৫-এর বঙ্গভঙ্গ চায়নি, আবার ১৯৪৭ সালে বঙ্গভঙ্গ চেয়েছে। তার জীবনটা কেবল নিজের সুযোগ সুবিধা ঘিরে। নিজেরটুকু গুছিয়ে নিয়ে ভালো থাকার; অন্যের তাতে কি হলো তা নিয়ে বিন্দুমাত্র চিন্তা নেই। আওয়ামী লীগও ঠিক তেমনি। যখন তত্ত্বাবধায়ক সরকার তার নিজের ক্ষমতায় থাকার জন্য প্রয়োজন; তখন সে লগি বৈঠা নিয়ে পথে নেমে যায় ওটা প্রচলন করতে; যখন তত্ত্বাবধায়ক সরকার এলে তার ক্ষমতায় থেকে যেতে অসুবিধা; তখন সে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেয়।

ইন্ডিয়ার অন্যান্য রাজ্যে সামাজিকভাবে মুসলিম ঘৃণা লালনের প্রথা ছিলো না। কিন্তু পশ্চিমবঙ্গে মুসলিম ঘৃণা পারিবারিক প্রশিক্ষণের অংশ। যে কারণে বলিউডে মুসলিম অভিনেতা-অভিনেত্রী পেলেও, টালিউডে রুপসজ্জায় একটি মুসলিম নামের বেশি কিছু পাওয়া যায় না। ভারতের অন্যান্য অংশে মুসলিম লেখক-লেখিকার নাম পত্রিকায় পেলেও; পশ্চিমবঙ্গের পত্রিকার লেখক তালিকায় তাদের নাম নেই। আশি ও নব্বুই-এর দশকে আওয়ামী লীগ এই মুসলিম ঘৃণাকে প্রগতিশীলতা বলে বরণ করে। নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে-মেয়েদের প্রশিক্ষণ দিয়ে তাদের মাঝে ইন্ডিয়ার সুবির ভৌমিক, চন্দন নন্দী, গৌতম লাহিড়ি, দীপ হালদার টাইপের ইসলামোফোবিয়া তৈরি করা হয়।  রাজনৈতিক নেতা শুভেন্দু-হিমন্ত-শমীক-দিলীপ ঘোষের মতো বিদ্বেষের কাঁচামালে তৈরি আওয়ামী লীগের সন্ত্রাসী গোষ্ঠীর নেতারা। যারা দিনমান শাপ-শাপান্ত করে বাংলাদেশের মানুষকে।

ইউটিউবে আওয়ামী লীগের যারা ইন্ডিয়ার ঐ ইনফরমেশন হিটম্যানদের ইন্টারভিউ নেয়, তাদের চেহারা-সুরত, কথা বলার ঢং হুবহু পশ্চিমবঙ্গের আদলে তৈরি। সেদিন দেখলাম, সুবির ভৌমিক অকথ্য ভাষায় গালাগাল করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে; আর আওয়ামী লীগের হোস্ট চোখ পিট পিট করে হেসে হেসে তা উপভোগ করছেন।

পশ্চিমবঙ্গের মনোস্তত্ব হচ্ছে, দাদা কষে গালি দেবেন মুছুম্মানদের; আর তা শুনে পুলকিত হয়ে ঠিক বলেছেন দাদা বললেই, দাদা সার্টিফিকেট দিয়ে দেন, আমাদের লোক, তোমাকে দিয়ে হবে।

ইন্ডিয়ার ঐ ইনফরমেশন হিটম্যানেরা হিন্দুত্ববাদী রাজনীতির সমর্থক, গদি মিডিয়ার লোক। গেরুয়া বসন পরে তারা হাসিনা পালিয়ে যাবার পর থেকে শতমুখে হৈ চৈ করছে বাংলাদেশে দাড়ি টুপির ইসলামপন্থা ক্ষমতা নিয়েছে। আর সেই ন্যারেটিভ ঘাড়ে করে দৌড়াচ্ছে নিম্ন মধ্যবিত্ত সমাজের ছেলে-মেয়েগুলো; যারা কলকাতাকে কালচারের রাজধানী মেনে অমন করে কথা কইতে, গাইতে, গাল চুলকাতে ও মুখে সুপোরি পুরে গাম্ভীর্য দেখানো শিখেছে। কেবল দাড়ি-টুপি দেখে তাদের একটু হাসতে দেখা যায়। সারাদিন খুঁজে খুঁজে কোন হুজুর তার ওয়াজে কী কী বোকার মতো কথা বলেছে তা দেখে, নিজেকে প্রচণ্ড অগ্রসর কল্পনা করে।

এরা এইভাবে পনেরো বছর বাংলাদেশ সমাজে বিভাজন সৃষ্টি করে আওয়ামী লীগের মাফিয়া শাসন ও ইন্ডিয়ার ছায়া উপনিবেশ টিকিয়ে রেখেছিলো। যখন দেখেছে মাফিয়া শাসন টিকবে না তখন জুলাই-এর বিজয় মিছিলে মিশে গেছে ইন্ডিয়ার ছায়া উপনিবেশটুকু অন্তত টিকিয়ে রাখতে।

ঠিকই সেই ট্রয়ের ঘোড়ার মধ্যে লুকিয়ে থাকা মনে পশ্চিমবঙ্গ, মননে আওয়ামী লীগ কালচারাল উইং টকশো, ফেসবুক কথন, দিস্তা দিস্তা কলাম লিখে লীগের জন্য মাটি নরম করতে লেগে যায়।

সম্প্রতি গোপালগঞ্জে লীগের সন্ত্রাসীদের হামলার সময় তারা ফুলের বুকে ঘুমিয়ে গিয়েছিলো ফুলের মধু খেয়ে; নড়াইলে বিএনপির দুই কর্মী হত্যার সময়ও তারা স্পিকটি নট ছিলো। কিন্তু কর্মী হত্যায় বিক্ষুব্ধরা নড়াইলে পালটা হামলা চালালে ঠিকই এ আই দিয়ে ছবি বানিয়ে 'হিন্দু নির্যাতনে'-র প্রোপাগাণ্ডা নিয়ে হাজির হয়ে যায়। আর পশ্চিমবঙ্গের আনন্দবাজার হাড় হিম করা হিন্দু নির্যাতন বলে মিথ্যার ঝাঁপি সাজিয়ে বসে।

বাংলাদেশ গানের দেশ, কবিতার দেশ, সরল নদী মানুষ, সহজ আকাশ মানুষের দেশ। এতো জটিলতা তাদের পোষায় না। কিন্তু দুর্ভাগ্য, পশ্চিমবঙ্গের মনের জটিলতার প্রশিক্ষণে তৈরি হওয়া আওয়ামী মনন টেনে হিঁচড়ে জটিলতার আবর্তে বাংলাদেশের মানুষকে ঘুরপাক খাওয়ায়। কৌটিল্যের কুটিলতার দেশ তো এটা নয়; এ হচ্ছে সহজিয়া দর্শনের দেশ। ফলে আওয়ামী লীগের জটিল মানুষেরা এখানে মিস ম্যাচড।

৭ পঠিত ০ ... ১ ঘন্টা ০ মিনিট আগে

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top ​