ভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিতে গিয়ে বাসে হকারি, উদ্যোক্তা হলেন নটরডেমের আইয়ান

৬ পঠিত ০ ... ৪৮ মিনিট আগে

আইয়ান সদ্য এইচএসসি দিয়েছেন। ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য ঘুরতে হচ্ছে জেলা থেকে জেলায়। এই ঘুরাঘুরি করতে গিয়েই বাসে হকারি ব্যবসা চালু করেন তিনি। শুরুতে বিক্রি করতেন বাদাম। এরপর শুধু করেন রঙ চা এর ব্যবসা। সম্প্রতি AI-এর সাবস্ক্রিপশন বিক্রি করছেন বলেও জানিয়েছেন তিনি।

কয়েকদিন এই ব্যবসা করতে করতে আরও কয়েকটা বাসে নিজের ব্যবসা সম্প্রসারিত করেছেন তিনি। এখন তিনি বড় উদ্যোক্তা। জানা গেছে, প্রতিদিন প্রায় ১ লক্ষ টাকার টার্নওভার হয় তাই স্টার্টআপে।

তিনি এখন আর ভার্সিটি অ্যাডমিশন দিচ্ছেন না। ফান্ডিং-এর ঘুরছেন নানান দেশে। দ্রুতই ফান্ডিং পেলে নিজের এই বিজনেসকে দেশের অন্যতম বড় ব্যবসা খাত হিসেবে দাঁড় করাতে চান তিনি। তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, যারা যারা ভার্সিটিতে চান্স পাবে না তাদের সবাইকে আমার এই বিজনেসে চান্স দিবো।

আইয়ানের এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে অনেক অ্যাডমিশন কোচিং সেন্টার ইতিমধ্যে তাদের সিলেবাসে বসে না থেকে বাসে হকারি নামে নতুন মডিউল যুক্ত করার কথা ভাবছে। আইয়ান জানিয়েছেন, আগামী মাসে তিনি জানালার সিটের যাত্রীদের জন্য প্রিমিয়াম বাদাম মেম্বারশিপ চালু করতে যাচ্ছেন, যেখানে জ্যামের দৈর্ঘ্য অনুযায়ী বাদামের ভাজা লেভেল কাস্টমাইজ করা যাবে।

৬ পঠিত ০ ... ৪৮ মিনিট আগে

Top ​