পাগলা মসজিদে মানত করে চিঠি লিখে পাসপোর্ট ও হেলিকপ্টার চাইলেন হাসিনা নামের এক তরুণী

৬ পঠিত ০ ... ৫৫ মিনিট আগে

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সগুলোতে ১৫ ঘণ্টা যাবত গুণে এবার পাওয়া গেছে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা, মিলেছে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার। শুধু তা-ই নয়, স্বর্ণের সাথে পাওয়া গেছে রমজানের আগেই বিয়ের আকাঙ্ক্ষা থেকে শুরু করে শ্বশুড়বাড়ির মানুষদের বিচারের দাবিতে মানতের চিঠিও।

কিন্তু একটা চিঠির বিষয়বস্তু ছিল সবার চেয়ে আলাদা।  চিঠিতে চাওয়া হয়েছে শুধু দুটো জিনিস: পাসপোর্ট আর হেলিকপ্টার! চেয়েছেন হাসিনা নামের এক তরুণী।

চিঠির শুরুতেই ছিল কয়েকটা পানির ফোঁটার আইকন। ধারণা করা হয়, চিঠিটা লেখার সময় তিনি খুব আবেগতাড়িত ছিলেন।

এরপর লিখেছেন ‘কী অপরাধ আমার!’

তারপর অনেকগুলো ডট।

এরপর তিনি লিখেছেন, 'আমার তেমন কোনো চাওয়া নেই। চাই শুধু দুটো জিনিস আর একটা সাব-জিনিস।

একটা দালাল, যে পাসপোর্ট করে দেবে কোনো ঝামেলা ছাড়া। পাসপোর্টের ছবিতে আমাকে যেন ভালো লাগে।

আর একটা ছোট্ট হেলিকপ্টার। সেই কবে উঠেছি..

মনে পড়লেই নস্টালজিয়া কাজ করে! চোখ বন্ধ করলেই হেলিকপ্টারের পাখার আওয়াজ পাই।

Pls pls এই দুটোর যদি ব্যবস্থা হয় তবে ডিসেম্বরেই আমি' তারপর কয়েকটা কাশির ইমো!

কয়েকটা লাইন টেনে হাসিনা লিখেছেন:

আসলে আমার কিছু ব্যক্তিগত পরিকল্পনা আছে। সব তো আর চিঠিতে লেখা যায় না! তবে এটুকু বলতে পারি, আই হ্যাভ আ প্ল্যান! এই অংশটুকু আবার কেটে ব্রাকেটে তিনি লিখেছেন (কপিরাইট ইস্যু)।

শেষে তিনি যোগ করেন, আমি এখন হেলিকপ্টার চালানো শেখার জন্য ইউটিউবে কোর্স করছি। আশা করি স্টার জলসার নায়িকার মত আমিও পারব। কেউ আর বলতে পারবে না, ‘এক হাসিনা থি!’

 

ইতি

হাসিনা

৬ পঠিত ০ ... ৫৫ মিনিট আগে

Top ​