সাইদ খোকনের জন্য Jail warming পার্টি দিলেন পলক

২৮ পঠিত ০ ... ৯ ঘন্টা ১২ মিনিট আগে

10 (39)

দেশে House Warming পার্টির দিন শেষ। এখন থেকে শুরু হলো Jail Warming পার্টির যুগ! আর এই নতুন ট্রেন্ডের পথিকৃৎ হিসেবে নাম লেখালেন ইন্টারনেট এক্সপার্ট, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা পলক সাহেব। মূলত ঢাকা দক্ষিণের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা সাইদ খোকন গ্রেপ্তার হওয়ার পর তাকে জেলখানায় বরণ করে নিতে আয়োজন করা হয়েছে এক জমকালো Jail Warming পার্টি। আর এই পার্টির আয়োজক পলক সাহেব।

কেন এমন অভিনব আয়োজন, জানতে চাইলে পলক ব্রো বলেন, দেখেন, মানুষ নতুন বাড়িতে উঠলে House Warming করে। আর আমাদের তো এখন জেলখানাই বাড়িঘর। এখানে যারা আছি, সবাই একই পরিবারের সদস্য। পরিবারের নতুন কেউ আসলে একটু আয়োজন করব না? তাছাড়া আত্মীয়স্বজনের মতো দেখা-সাক্ষাৎ তো সবসময় হয় না। তাই উপলক্ষ পেলেই একটু আনন্দ-ফূর্তি করি।

এদিকে পার্টির খবর শুনে মোটেও খুশি নন সাইদ খোকন। তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় বলেন, যাচ্ছি জেলে, এইটা নিয়ে এত হাউকাউয়ের কী আছে? মনে ফূর্তির কমতি নাই একেকটার। আর মানুষ পান নাই, বারবার শুধু আমার ওপরেই কেন? কেন?

এদিকে পলক সাহেব নাকি ভবিষ্যৎ পরিকল্পনাও করে ফেলেছেন। এখন থেকে কেউ গ্রেপ্তার হলেই তাকে বরণ করে নিতে আয়োজন করা হবে Jail Warming পার্টি। এমনকি পুরোনো সদস্যদের জন্য থাকবে জেলখানায় এক বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান। শোনা যাচ্ছে, ভবিষ্যতে এই আয়োজনকে আরও ডিজিটাল করতে একটি অ্যাপও বানানোর চিন্তা করছেন তিনি। যেখানে নতুন বন্দিরা আগে থেকেই সিট বুকিং, রুমমেট পছন্দ এবং ওয়েলকাম পার্টির মেনু নির্বাচন করতে পারবেন। এমনকি জেলখানায় বন্দি অব দ্য মান্থ পুরস্কারও চালুর কথা ভাবছেন তিনি।

২৮ পঠিত ০ ... ৯ ঘন্টা ১২ মিনিট আগে

Top ​