সাজানো গোছানো ভারতটাকে ওরা শেষ করে দিচ্ছে: নরেন্দ্র মোদি

৭৬ পঠিত ০ ... ১১ ঘন্টা ৩১ মিনিট আগে

 

সম্প্রতি ককরোচ জনতা পার্টি আন্দোলনে উত্তাল হয়ে আছে ভারত। ইন্টারনেট বন্ধ, ধ্রুভ রাঠি, ককরোচ পার্টি প্রধান অভিজিৎ দীপকেসহ বেশ কয়েকজনকে আটক করে অজ্ঞাত স্থানেও নিয়ে যাওয়া হয়েছে।

এসব বিষয়ে আমরা ভারতীয় প্রধানমন্ত্রী মোদীকে একটু ফেক কল দিলে তিনি আমাদেরকে জানান, ওদেরকে তো আমি বললাম আমার সাথে এসে কথা বলতে। স্বজন হারানোর বেদনা তো আমি বুঝি! আমার সাজানো গোছানো দেশটাকে ওরা শেষ করে দিল! এই যে মেট্রোরেল, এই যে সব সেতু, রাস্তাঘাট আমি কত কষ্ট করে সব বানিয়েছি! এগুলো সব শেষ করে দিল ওরা! সব রাজাকারের বাচ্চাকাচ্চারা! এ কথা বলতে বলতেই কেঁদে ফেলেন তিনি।

তবে ভারতে রাজাকারের বাচ্চারা আসলো কই থেকে এটা জিজ্ঞেস করলে তিনি কিছু না বলে চুপ করে থাকেন। তার বক্তব্যের পর বিষয়টি নিয়ে দেশজুড়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। এদিকে ভারতের একজন নাগরিক আমাদেরকে ফেক ফেসবুক মেসেজে বলছেন, তারা এতদিন জানতেন দেশ মানে জনগণ, প্রতিষ্ঠান, অর্থনীতি, গণতন্ত্র ও নাগরিক অধিকার। এখন বুঝতে পারছেন, দেশ আসলে মোদিজির একটি সাজানো-গোছানো ঘর!
এদিকে একটি চালাইদেন সোর্স থেকে আমাদেরকে জানিয়েছে, মোদিকে একটি প্রশ্ন করতে কোলকাতা থেকে রওনা দিয়েন ময়ূখ রঞ্জন। তিনি মোদিকে শুধু একটাই প্রশ্ন করতে চান, স্যার আপনার সাজানো গোছানো দেশটা কারা নষ্ট করে দিচ্ছে! তার বিশ্বাস মোদি তাকে এর উত্তর দেবেনই!
আমরা এখন সেই প্রশ্ন আর উত্তরের অপেক্ষায় রইলাম!

৭৬ পঠিত ০ ... ১১ ঘন্টা ৩১ মিনিট আগে

Top ​