ভারতে খোলা হলো নতুন গ্রুপ ‘রোশনি আয়েগি'। অ্যাডমিন কে বলুন তো?

২৯১ পঠিত ০ ... ১২ ঘন্টা ৫০ মিনিট আগে

 

 

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় আলোচিত হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর আদলে এবার ভারতে গঠিত হয়েছে ‘রোশনি আয়েগি’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। 

এক ভুয়া তদন্তে জানা গেছে, এই গ্রুপের অ্যাডমিন হিসেবে রয়েছেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাউত। তদন্তে আরও জানা গেছে, বাংলাদেশের জুলাই আন্দোলনের সময় অরুণা বিশ্বাসের নামে আলোচিত ‘গরম পানি ছিটিয়ে দাও’ তত্ত্বটি ভারতে রপ্তানি করা হয়েছে।

ভুয়া তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, ভারতের বিক্ষোভকারীদের দমন করতে গ্রুপের অ্যাডমিন কঙ্গনা নাকি হিন্দিতে নির্দেশ জারি করেছেন, আন্দোলন কো কুচলনা হ্যায় তো বহুত সিম্পল হ্যায়, ইন বিক্ষোভকারিয়োঁ পর গরম পানি ফেঁক দো, সব ঠান্ডা হো জায়েগা!

অর্থাৎ, আন্দোলন দমন করতে চাইলে খুব সহজ উপায় আছে। বিক্ষোভকারীদের ওপর গরম পানি ছুড়ে মারলেই সব ঠান্ডা হয়ে যাবে। সংবিধান, গণতন্ত্র, বাক্‌স্বাধীনতা কিংবা মানবাধিকার নিয়ে এত চিন্তার কী আছে! এক বালতি গরম পানি থাকলেই যখন সমস্যার সমাধান সম্ভব, তখন এত আইনি জটিলতার দরকার কী?

তদন্তে আরও উঠে এসেছে, বাংলাদেশের ‘আলো আসবেই’ গ্রুপের আদর্শ ও অভিজ্ঞতা থেকেই ভারতের ‘রোশনি আয়েগি’ গ্রুপের সদস্যরা অনুপ্রেরণা পেয়েছেন। বাংলাদেশে আন্দোলনকারীদের ঠান্ডা করার যে তত্ত্ব আলোচনায় এসেছিল, ভারতে সেটির হিন্দি সংস্করণ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। দুই দেশের সাংস্কৃতিক বিনিময়ে এটি এক নতুন অধ্যায়। এক দেশে আলো আসবে, আরেক দেশে রোশনি আয়েগি, মাঝখানে শুধু কয়েক বালতি গরম পানি!

 

২৯১ পঠিত ০ ... ১২ ঘন্টা ৫০ মিনিট আগে

Top ​