শিঙাড়ায় এক মাস বাদাম না দেওয়ার আহবান NNN পালনকারীদের

১০ পঠিত ০ ... ১ ঘন্টা ৪৫ মিনিট আগে

19 (19)

 

নভেম্বর মাস শুরু হতেই বিশ্বজুড়ে শুরু হয়েছে No Nut November (NNN) পালন। আর এই আন্তর্জাতিক কর্মসূচিকে সফল করতে এবার অভিনব এক দাবি তুলেছেন দেশের NNN পালনকারীরা। তাদের আহ্বান, পুরো নভেম্বর মাস শিঙাড়ায় কোনো ধরনের বাদাম দেওয়া যাবে না। NNN পালনকারীদের দাবি, ব্যক্তিগত পর্যায়ে বাদাম থেকে দূরে থাকার পাশাপাশি খাদ্যতালিকা থেকেও বাদামের উপস্থিতি কমানো জরুরি। বিশেষ করে শিঙাড়ার ভেতরে লুকিয়ে থাকা চিনাবাদাম তাদের এক মাসের সংযমের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

এক NNN পালনকারী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা এত কষ্ট করবো, আর বাইরে বের হয়ে শিঙাড়া খেতে গিয়ে হঠাৎ বাদামের মুখোমুখি হব, এটা কেমন কথা! আমাদেরও তো মানসিক প্রস্তুতির ব্যাপার আছে। তাদের পক্ষ থেকে শিঙাড়া বিক্রেতাদের জন্য কয়েকটি নির্দেশনাও দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, নভেম্বর মাসে শিঙাড়ায় বাদামের পরিবর্তে আলুর পরিমাণ বাড়ানো, বাদাম আছে কি না তা ক্রেতাকে আগেই জানানো এবং দোকানের সামনে ‘NNN Friendly Singara’ লেখা সাইনবোর্ড টাঙানো। এদিকে শিঙাড়া বিক্রেতাদের কেউ কেউ বিষয়টিকে স্বাগত জানালেও অনেকে বলছেন, বাদাম ছাড়া শিঙাড়া বানানো সম্ভব হলেও বাদাম ছাড়া নভেম্বর পার করা কতটা সম্ভব, তা নিয়ে তাঁদের যথেষ্ট সন্দেহ রয়েছে।

তবে বাদাম ব্যবসায়ীদের মধ্যে এ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের মধ্যে কেউ কেউ ‘ব্যবসায় লালবাত্তি’ মিমটি পোস্ট করছেন। NNN পালনকারীরা অবশ্য জানিয়েছেন, তাদের এই দাবি কোনোভাবেই বাদামবিরোধী আন্দোলন নয়। ডিসেম্বর মাস থেকে শিঙাড়ায় আবারও বাদাম ফিরিয়ে আনার ব্যাপারে তাঁরা সম্পূর্ণ ইতিবাচক। আপাতত শুধু নভেম্বর মাসটা তাদের একটু সহযোগিতা করতে হবে।

১০ পঠিত ০ ... ১ ঘন্টা ৪৫ মিনিট আগে

Top ​