হুডি পরায় 'হুডির ভাই' বলায় ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রুপের ধংঘর্ষ

৩ পঠিত ০ ... ১ ঘন্টা ৩৩ মিনিট আগে

শীত এখনও ঠিকমতো আসেনি। কিন্তু শীতের প্রস্তুতি নিয়ে দেশে যে উত্তেজনা শুরু হয়েছে, তাতে আবহাওয়া অধিদপ্তরও নতুন করে ভাবতে বসেছে। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ায় শীতের আগাম বার্তা এবার কুয়াশা দিয়ে নয়, ধংঘর্ষ দিয়ে শুরু হয়েছে। ঘটনার সূত্রপাত এক হুডি পরা তরুণকে কেন্দ্র করে। শীতের আমেজ বুঝতে পেরে আগেভাগেই হুডি গায়ে চাপিয়েছিলেন তিনি। কিন্তু বিপত্তি বাধে যখন এলাকার এক ব্যক্তি তাকে সম্বোধন করে বসেন, 'হুডির ভাই।’  ব্যস! এতেই শুরু হয় তর্ক-বিতর্ক এবং একপর্যায়ে বিষয়টি আর ব্যক্তিগত সম্বোধনের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। শুরু হয়ে যায় দুই পক্ষের মধ্যে তুমুল ধংঘর্ষ।

এদিকে শীতপ্রেমীরা ঘটনাটিকে দেখছেন অত্যন্ত উদ্বেগের চোখে। কারণ, এখন যদি হুডি পরলেই ধংঘর্ষের আশঙ্কা থাকে, তাহলে সামনে সোয়েটার, জ্যাকেট কিংবা মাফলার পরলে কী হবে, তা নিয়ে দেখা দিয়েছে নতুন শঙ্কা। বিশেষজ্ঞদের মতে, ব্রাহ্মণবাড়িয়ায় শীত আসার আগেই হুডি নিয়ে এমন উত্তেজনা প্রমাণ করে, এ অঞ্চলে শীত শুধু তাপমাত্রা কমায় না, মানুষের মেজাজও গরম করে দেয়।

তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন স্থানীয়দের প্রতি বিশেষ অনুরোধ করেছে হুডি পরা কাউকে আপাতত 'হুডির ভাই' না ডেকে 'শীতকালীন পোশাকধারী সম্মানিত ব্যক্তি' বলে সম্বোধন করতে। কারণ, শীত একদিন চলে যাবে কিন্তু হুডির জন্য ট্যাটার খোঁচা খেলে সেই দাগ কোনোদিন যাবে না। সর্বশেষ জানা গিয়েছে, শীত আসার আগেই হুডি নিয়ে ধংঘর্ষে  ঘটনায় স্থানীয়ভাবে হুডি পরা নিষিদ্ধ করার দাবি উঠেছে। তবে হুডি ব্যবসায়ীরা জানিয়েছেন, এমন সিদ্ধান্ত নেওয়া হলে তারা 'জ্যাকেট বাহিনী' গঠন করতে বাধ্য হবেন।

৩ পঠিত ০ ... ১ ঘন্টা ৩৩ মিনিট আগে

Top ​