বাংলাদেশি পাসপোর্ট না; ইন্ডিয়ান পাসপোর্টের আবেদন করছিরে আমি, রাজাকারের বাচ্চারা...

৫৮ পঠিত ০ ... ১৬:৫৪, নভেম্বর ১০, ২০২৬

দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে শুরু হয়েছে পাসপোর্ট বিতর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক পোস্টকে কেন্দ্র করে চলছে আলোচনা, সমালোচনা আর ট্রল। সরকারি মন্ত্রী-এমপি থেকে শুরু করে ফেসবুকের রাজনৈতিক বিশ্লেষক, সবাই যেন পাসপোর্ট বিশেষজ্ঞ হয়ে উঠেছেন। কে কোন দেশের পাসপোর্টের আবেদন করবেন, তা নিয়েও চলছে জাতীয় পর্যায়ের গবেষণা।, তবে হাসিনা জানিয়েছেন সম্পূর্ণ ভিন্ন এক তথ্য। নিজের ফেক এক্স একাউন্টে, বাংলাদেশি পাসপোর্ট না, ইন্ডিয়ান পাসপোর্টের আবেদন করছিরে আমি, রাজাকারের বাচ্চারা… লিখে একটি টুইট করেছেন তিনি।

ঘটনার সত্যতা যাচাই করতে eআরকির পক্ষ থেকে যোগাযোগ করা হয় প্ল্যানচেট বিশেষজ্ঞদের সঙ্গে। দীর্ঘ গবেষণা, তিনটি মোমবাতি, দুই প্যাকেট আগরবাতি এবং এক কাপ চা খরচ করার পর অবশেষে হাসিনার আত্মার সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয় বলে দাবি করেন সংশ্লিষ্টরা। প্ল্যানচেটে প্রথম প্রশ্ন করা হয়, আপা ঘটনা কী? জবাবে হাসিনার আত্মা বলেন, ‘বাংলাদেশি পাসপোর্টের আবেদন করব কেন? সারাজীবন যাদের গোলামি করেছি, তাদের দেশের পাসপোর্টই তো আমার আরাধ্য। এতদিন শুধু সম্পর্ক ছিল, এবার কাগজে-কলমেও সম্পর্কটা পাকাপোক্ত করতে চাই।

এরপর প্রশ্ন করা হয়, পাসপোর্ট পেলে কী করবেন? জবাবে তিনি বলেন, ‘আগে পাসপোর্টটা হাতে পাই। তারপর ওয়ার্ল্ড ট্যুরে বের হওয়ার ইচ্ছা আছে। শুনেছি পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর দেশ আছে। তবে কোথাও যাওয়ার আগে দেখে নিতে হবে, ওই দেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন।সবশেষে জানতে চাওয়া হয়, ডিসেম্বরে তিনি সত্যিই দেশে আসবেন কী না? এবার প্ল্যানচেটের গ্লাসটি নাকি দ্রুত ঘুরতে শুরু করে। উপস্থিত বিশেষজ্ঞদের দাবি, আত্মাটি কিছুটা উত্তেজিত হয়ে বলেন, আগে পাসপোর্টটা হাতে আসুক। তারপর ওয়ার্ল্ড ট্যুর শেষ করে দেখা যাবে। ডিসেম্বরে আইসা তোমাদের বাকস্বাধীনতা টুপকি দিয়ে ভরে দেবো দাড়াও।

৫৮ পঠিত ০ ... ১৬:৫৪, নভেম্বর ১০, ২০২৬

Top ​