বৃষ্টির দিনে যেমন বস চাই

পঠিত ... ৫ ঘন্টা ১৪ মিনিট আগে

বৃষ্টির দিনে অফিসে যাওয়া সবচেয়ে বড় সংগ্রামের নাম। কিন্তু পেট চালাতে হলে তো অফিস করতেই হবে। তবে কী হতো, যদি অফিসের বস আমাদের মনের মতো হতো? চলুন দেখে নিই, অফিসের বস কেমন হতে পারত।

১। বৃষ্টি শুরু হলেই বস অফিসের সবার জন্য খিচুড়ি অর্ডার দেবেন! খিচুড়ির সঙ্গে কোকের ব্যবস্থাও বসই করে দেবেন।

২। আকাশে মেঘ দেখলেই এসে বলবেন, তোমাদের আজ ছুটি! যারা বাসায় যাবে, বাসায় যাও। যারা প্রেমিক বা প্রেমিকার সঙ্গে ভিজবে, তারা ভিজো। যারা কাঁথা মুড়ি দিয়ে ঘুমাবে, তারা ঘুমাও।

৩। বৃষ্টির দিনে যদি কেউ দেরি করে অফিসে ঢোকে, বস ঘড়ির দিকে না তাকিয়ে তার ভেজা চুলের দিকে তাকিয়ে বলবেন, মাত্র ২০ মিনিট দেরি? তার মানে তুমি ঠিকমতো বৃষ্টিটাই উপভোগ করোনি! যাও, আরও আধা ঘণ্টা বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখে তারপর লগ-ইন করো।

৪। যারা সিঙ্গেল, তাদের জন্য বস বিশেষ সহানুভূতি লিভ দেবেন। বলবেন, তোমাদের তো আর প্রেমিক বা প্রেমিকার সঙ্গে ভেজার সুযোগ নেই। তোমরা বরং বাসায় গিয়ে কাঁথা মুড়ি দিয়ে খিচুড়ি খেয়ে ফেসবুক স্ক্রল করো, কাজ করার দরকার নেই।

৫। বৃষ্টি শুরু হলে বস নিজেই সবাইকে বলবেন, আজকের মতো কাজ বন্ধ! এই পেঁয়াজ-মরিচ নিয়ে আসো। সরিষার তেল এনো, ওটা ছাড়া আমি আবার মুড়ি মাখাতে পারি না!

৬। বৃষ্টি আসলেই সবার কাজে ছুটি দিয়ে বস বলবেন, চলো সিনেমা দেখি!” টিকিটের স্পন্সর থেকে শুরু করে চিপস খাওয়ার টাকাটাও বস বহন করবেন।

৭। বস মিটিং রুমে ঢুকে ল্যাপটপ বন্ধ করে দিয়ে বলবেন, আজ প্রেজেন্টেশন নয়, সবাই নিজের নিজের ক্রাশ বা প্রাক্তনের কথা শেয়ার করো। যার গল্পে সবচেয়ে বেশি কষ্ট থাকবে, তাকে আজ কোম্পানির তরফ থেকে এক প্লেট কাচ্চি ট্রিট দেওয়া হবে।

৮। মিটিং চলাকালীন যদি কেউ জানালার দিকে তাকিয়ে আনমনা হয়ে যায়, বস বিরক্ত না হয়ে উল্টো বলবেন, আরে, স্লাইড তো কালকেও দেখা যাবে, আকাশের নীলচে রংটা আগে দেখে নাও!

পঠিত ... ৫ ঘন্টা ১৪ মিনিট আগে

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top