নেইমারকে বরণ করতে মাঠে অপেক্ষা করবেন জয়া বচ্চন, থাকছে বরণডালা

৬৭ পঠিত ... ১৭:১০, জুন ২৪, ২০২৬

 

বিশ্বকাপের আসরে এতদিন নেই হয়ে ছিলেন নেইমার! কিন্তু সম্প্রতি ব্রাজিলের কোচ জানিয়েছেন নেইমার নামছেন মাঠে। ব্রাজিলের নেক্সট ম্যাচে দেখা যেতে পারে নেইমারকে। এ খবর ছড়িয়ে পড়ায় আনন্দের বন্যা বয়ে গেছে ব্রাজিল ফ্যান সমাজের মাঝে।

ব্রাজিলের এই তারকা প্লেয়ারকে মাঠে দেখতে পারার আনন্দে ব্রাজিল ফ্যান সমাজ নানা আয়োজনের ব্যবস্থা করছেন বলে জানা গেছে। এরই মাঝে বুক করা হয়েছে জয়া বচ্চনের শিডিউল। একটি অবিশ্বস্ত সূত্র জানিয়েছে, নেইমারকে মাঠে বরণ করতে বরণডালা নিয়ে উপস্থিত থাকবেন জয়া বচ্চন। নেইমার মাঠে ঢোকার আগেই তারা কাভি খুশি কাভি গম স্টাইলে বরণ করে নেবেন তিনি। এছাড়া থাকছে তিন হাত লম্বা ফুলের মালা। এছাড়া ব্যাকগ্রাউন্ডে আইকনিক আআআআআআ… বিজিএম এর সাথে সাম্বা নাচ দিয়ে হবে বরণ অনুষ্ঠান।

এদিকে নেইমারকে একটি ফেক কলে এই খবর জানানো হলে তিনি বেশ উত্তেজিত হয়ে পড়েন। তিনি বলেন, জয়া বচ্চনকে সবসময়ই আমার মায়ের মতো মনে হয়। তিনি আমাকে তার সেই আইকনিক বরণডালা দিয়ে বরণ করে নেবেন, ভাবতেই ভালো লাগছে। তাছাড়া এই বরণ অনুষ্ঠানের জন্য মাঠটাকে আরও আপন মনে হবে!

৬৭ পঠিত ... ১৭:১০, জুন ২৪, ২০২৬

Top