ঘুষ গণনার জন্য আসছে নতুন অ্যাপ—ঘুষকুলেটর

২১ পঠিত ... ১৭:০৬, জুন ২৩, ২০২৬

 

গত সোমবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি ভিডিও। যেখানে দেখা যায় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা পিআইও বাবুল চন্দ্র রায় কাবিখা-কাবিটা প্রকল্পের কাজে ১৫% ঘুষ নিচ্ছেন। আর ঘুষের টাকার হিসাব করতে ব্যবহার করছেন ক্যালকুলেটর।

কিন্তু AI এর এই যুগে এসেও কেউ সেই অ্যানালগ যুগের ক্যালকুলেটর ব্যবহার করছে এটা বেশ দুঃখজনক। এতে সময় যেমন বেশি লাগে তেমন বেশ ঝামেলারও। তাছাড়া একেক সময় একেক এমাউন্ট গুনতেও তো সময় লাগে। হিস্টোরি দেখা যায় না, যার কারণে হিসাব খুঁজে পাওয়া যায় না, এমন অনেকরকম ঝামেলা। ঘুষ নেওয়ার সময় যদি এত সময় লাগে তাহলে তো ব্যবসায় লাল বাত্তি!

এসব কথা চিন্তা করেই ঘুষখোর কর্মচারীদের সুবিধার জন্য আসছে নতুন অ্যাপ ঘুষকুলেটর। ইউনিভার্সিটি অফ ঘুষখোর এর স্টুডেন্টরা নিয়ে আসছে এই অ্যাপটি। এই ঘুষকুলেটরে থাকবে যেকোনো সরকারি-বেসরকারি প্রকল্পের মোট টাকার অঙ্ক বসিয়ে শুধু পার্সেন্টেজ যেমন: ১০%, ১৫% বা ২০% তা ক্লিক করলেই মুহূর্তের মধ্যে স্ক্রিনে দেখা যাবে ঘুষের সঠিক পরিমাণ।

এছাড়া কোন ফাইল থেকে কত টাকা নেওয়া হলো, তার সব ডেটা সেভ থাকবে ক্লাউডে। অডিট অফিসার বা দুর্নীতি দমন কমিশন (দুদক) আসার আগে এক ক্লিকেই হিস্টোরি ডিলিট বা হাইড করার সুবিধাও থাকছে। এছাড়া কার কাছ থেকে কেমন ডিসকাউন্টে বা প্রিমিয়াম রেটে স্পিড মানি নেওয়া হবে, তাও আগে থেকেই সেট করে রাখা যাবে।

জানা গেছে খুব শীঘ্রই এই অ্যাপের ‘বেটা ভার্সন’ টেবিলের নিচ দিয়ে রিলিজ হতে পারে।

২১ পঠিত ... ১৭:০৬, জুন ২৩, ২০২৬

Top