এক্কেবারে সেরা খেলনা

পঠিত ... ১ ঘন্টা ৫১ মিনিট আগে

বাবলু আর সেন্টু মিলে একটা ডুবতে বসা সেক্স টয় শপ কিনে নিল। দোকান যাতে এক মুহূর্তের জন্যও বন্ধ না হয়, সেজন্য তারা প্রতিদিন পালা করে দুপুরের লাঞ্চ করতে যেত।

একদিন সেন্টু দুপুরের লাঞ্চ শেষ করে দোকানে ফিরতেই দেখল বাবলু চরম উত্তেজিত হয়ে লাফাচ্ছে।

দোকানে ঢুকতেই বাবলু বলল, সেন্টু! আমরা একটা বড়সড় জিনিস বিক্রি করেছি, পুরো ৩০ হাজার টাকা ক্যাশ! তবে একটা ভালো খবর আর একটা খারাপ খবর আছে!

সেন্টু হাঁপ ছেড়ে বলল, ঠিক আছে বাবলু, আগে ভালো খবরটাই দাও। ব্যবসা মন্দা, এখন ভালো খবরটাই বেশি দরকার।

বাবলু দারুণ উৎসাহ নিয়ে বলতে শুরু করল, শোনো, একটা মহিলা দোকানে এসে বলল তার এমন একটা জিনিস চাই যেটা হবে বিশাল বড়, মারাত্মক রঙিন আর একসাথে অনেক রকমের কাজ করতে পারবে। আমি তাকে আমাদের সবচেয়ে বড় সাইজের আইটেম দেখালাম, কিন্তু সে বলল ওটা যথেষ্ট রঙিন বা বহুমুখী কাজের না। এরপর তাকে আরেকটা ভাইব্রেটর দেখালাম, কিন্তু তার মনে হলো ওটা সাইজে ছোট আর গায়ের রঙের মতো ম্যাড়মেড়ে। তারপর তাকে মাল্টিকালার একটা সেট দেখালাম, রঙগুলো তার পছন্দ হলেও ওটার সাইজ আর ফাংশন পছন্দ হলো না। কিন্তু শেষমেশ আমি ঠিক এমনই একটা জিনিস খুঁজে বের করে দিলাম যেটা একাধারে বিশাল বড়, রঙচঙে আর হরেক রকমের কায়দাকানুন করতে পারে!

সেন্টু খুশি হয়ে বলল, আরে এটা তো দারুণ খবর! আমাদের এই মুহূর্তে টাকার খুব দরকার ছিল, তার ওপর কাস্টমারও খুশি! কিন্তু খারাপ খবরটা কী?

বাবলু আমতা আমতা করে বলল, আমাদের দোকানের জন্য একটা নতুন ফায়ার এক্সটিংগুইশার কিনতে হবে।

পঠিত ... ১ ঘন্টা ৫১ মিনিট আগে

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top