কাশেমি হুজুরের আইএমবি কলোনিতে চার বেডরুমের বাসা ভাড়া নিচ্ছেন লামেল ইয়ামাল

১৯ পঠিত ... ১১ ঘন্টা ১২ মিনিট আগে

 

তিন তিনটা গার্লফ্রেন্ড নিয়ে লামেল ইয়ামাল পড়ছেন ফান্দে! এক বাসায়ই তিনজনকে রাখতে চান কিন্তু ব্রাজিল ঘুরেও এমন মাল্টি ইউজ বাসা খুঁজে পাওয়া যাচ্ছে না। অবশেষে জানা গেছে, তিন প্রেমিকা নিয়ে একসাথে থাকার জন্য কাশেমি হুজুরের সরনাপন্ন হয়েছেন লামেল! ৪ বেডরুমের বাসা ভাড়া নিচ্ছেন কাশেমি হুজুরের আইএমবি কলোনিতে!

প্রথমে তিন বেড রুমের বাসা ভাড়া নিতে চাইলেও কাশেমি হুজুরের পরামর্শে চার বেডরুমের বাসা ভাড়া নেন তিনি! এই ব্যাপারে লামাল ইয়ামাল বলেন, আমার প্রেমিকা তো এখন তিনটা তাই তিন বেডরুমের বাসা নিছি! কিন্তু কাশেমি হুজুর বললেন, অনেক বিধবা নারী নাকি স্বামী পাচ্ছেন না। হুজুর আমার জন্য এমন একজন নারী সিলেক্ট করে রেখেছেন। তাই অগ্রিম চার বেডরুমের বাসা নিয়ে রাখলাম!

বিষয়টি নিজে একটি ফেক আইডি থেকে eআরকির সাথে কথা বলেছেন কাশেমি হুজুর! তিনি বলেন, লামাল ইয়ামাল ভালো ছেলে! সারাবিশ্বের নারীদের কথা চিন্তা করে সে চারটি প্রেম করতে রাজি হয়েছে। আমি তাকে বলবো এবার বিয়ে করে ফেলো! হালাল সম্পর্কে বরকত আছে!

লামেল ইয়ামালের পাশাপাশি মেসি, নেঈমার ও রোনালদোকেও একাধিক প্রেম ও একাধিক বিয়ে করার পরামর্শ দিয়েছেন কাশেমি হুজুর! তিনি বলেন, এই মেসি! এত বড় ফুটবলার। কিন্তু বউ মাত্র একটা! মান-ইজ্জন থাকে! এরপর ধরেন রোনালদো, নেঈমার! টাকা-পয়সার তো অভাব নাই! মাসনা, সুলাসা, রুবাআ গ্রহণ করার মতো অর্থনৈতিক অবস্থাও তাদের! এরপর কেন যে তারা একটা মাত্র স্ত্রী নিয়ে পড়ে আছে বুঝি না! তারা যদি অসহায় নারীদেরকে স্ত্রী হিসেবে গ্রহণ না করে তাহলে মেয়েরা খাবে কী? বাঁচবে কী করে!

মেসি, নেঈমার ও রোনালদোরা চার বিয়ে করে আইএমবি কলোনিতে বাসা ভাড়া নিতে চাইলে প্রথম ৩ মাস ভাড়ায় ৫০% ডিসকাউন্ট দিবে বলেও জানান তিনি!

১৯ পঠিত ... ১১ ঘন্টা ১২ মিনিট আগে

Top