ঈদে দেখার জন্য সিনেমা যেভাবে বাছাই করবেন

৩১ পঠিত ... ৫ ঘন্টা ৪৪ মিনিট আগে

 

ঈদে দেখার জন্য সিনেমা যেভাবে বাছাই করবেন

ঈদে কম করে হলেও ১০টা কিংবা তার চেয়ে বেশি সিনেমা রিলিজ পেয়েছে। আপনি হয়তো একটা বা দুইটা দেখবেন বলে ঠিক করে রেখেছেন। হাতে সময় থাকলে হয়তো আরেকটা বেশিও দেখতে পারেন। সিনেমা বাছাই করতে গিয়ে যেন কোনো ভুল না করেন, সেজন্য আপনার জন্য নিয়ে এলাম সিনেমা বাছাইয়ের গাইড।

১. রকস্টার

স্টার সিগারেট খাওয়া মানুষেরা অবশ্যই দেখবেন। অবশ্য বেনসন খেলেও আপনার দেখতে কোনো মানা নাই। রকস্টার এমন একটা সিনেমা, যেটা ভ্যান গঘের স্টারি নাইট, স্টার জলসার ভক্তদেরও পছন্দ হবে। রক ওরফে ডোয়াইন জনসনের ফ্যানদের জন্য একটা সুখবর, সিনেমার শেষ অংশে রকের বিশেষ ক্যামিও দেখতে চাইলে রকস্টার আজই দেখে ফেলুন।

২. রইদ

আপনারা যারা ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন, তাদের জন্য এই সিনেমা টনিক হিসেবে কাজ করবে। পুরো সিনেমাজুড়ে নির্মাতা এত রইদ ব্যবহার করেছেন যে সিনেমা দেখার কারণে আপনার গায়ে রইদ লাগবে আর ডি-ডেফিসিয়েন্সি কবে যে চলে যাবে! খুব বেশি ডেফিসিয়েন্সি থাকলে আপনি এক দিন পরপর তিনবার রইদ দেখতে পারেন।

এই ছবিতে অভিনয় করেছেন, রইদ, রইদের পাগলা বউ, ইভ, অ্যাডাম, মিথোলজি, জেনেসিস ও অন্যান্য।

৩. পিনিক

আপনি নেশা-পানি না করলেও জীবনে পিনিক পাইতে চান! পিনিক কী, বুঝতে চান! পিনিক জিনিসটার প্রতি আপনার একটা পিনিক আছে! তাহলে এই সিনেমা দেখেন, পুরাই পিনিক।

ক্ষমতার পিনিক, ভাবের পিনিক, রূপের পিনিক, সিজিপিএর পিনিক যাদের আছে, তারাও এই সিনেমা দেখতে পারেন!

৪. বনলতা সেন

দুই দণ্ড সময়ের প্রেম কীভাবে জীবনকে বদলে দেয়, সেটা জানতে আপনাকে দেখতে হবে বনলতা সেন। এই সিনেমা দেখলে আপনার মনে হবে জীবনের এক তীব্র আনন্দ ও বেদনার সরবত পান করছেন।

এই সিনেমায় অভিনয় করেছেন জীবনানন্দ দাশ, বনলতা সেন, নাটোর এবং জীবনানন্দ দাশের টিনের ট্রাংক।

৫. মাসুদ রানা

যদি জেমস বন্ডের ভক্ত হয়ে থাকেন, তাহলে তার বন্ধু মাসুদ রানার সিনেমাটা দেখতে পারেন। এবার ঈদে মাসুদ রানা রিলিজ হবে বলে জেমস বন্ড কোনো সিনেমা রিলিজ দেয় নাই। বন্ধুর প্রতি সম্মানটাই আলাদা।

এ ছাড়া মার্শাল আর্ট, সিজিআই এসব বিষয় নিয়ে শিখতে চাইলেও মুভিটা দেখতে পারেন।

৬. মালিক

যারা ব্যবসা-বাণিজ্য করেন, দোকানপাট চালান, তাদের জন্য এক ব্যবসায়িক ছবি মালিক। সিনেমা মানেই মারামারি-কাটাকাটি—এমন না। সিনেমা দেখে যে ব্যবসাও শেখা যায়, সেটাই জানতে পারবেন মালিক দেখে।

যাদের বাপ-চাচারা জমির মালিকানা নিয়ে নিয়মিত মারামারি করেন, তাদের চেপে ধরে এই সিনেমা দেখিয়ে দেন!

 

৭. ইউনিভার্সিটি অব চানখারপুল

এই ঈদে মুক্তি পাওয়া একমাত্র শিক্ষামূলক সিনেমা। একেবারে এডুকেটিভ মুভি।

যারা বলে, চান্স পেয়ে দেখান, তাদের মুখে ঝামা ঘষে টিকিট কেটে দেখে ফেলতে পারেন। দেশের শিক্ষা, শান্তি ও উন্নয়ন চাইলে ইউনিভার্সিটি অব চানখারপুল আপনাকে যথেষ্ট আকর্ষণ করবে।

৩১ পঠিত ... ৫ ঘন্টা ৪৪ মিনিট আগে

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top