৭৪ লক্ষ টাকা দিয়ে জামায়াতের ঠাকুরগাঁওয়ের আমির আসলে যা করবেন

৩৭৬ পঠিত ... ১৮:২৭, ফেব্রুয়ারি ১১, ২০২৬

নির্বাচনের আগের দিন জামায়াতের ঠাকুরগাঁও-এর আমির সৈয়দপুর এয়ারপোর্টে ৭৪ লক্ষ টাকাসহ ধরা খান। মানুষ বলছেন, এই টাকা দিয়ে উনি ভোট কিনবেন। কিন্তু জামায়াত ও এনসিপি বলছেন, এমনটা নয়! তাহলে উনি আসলে কী করবেন এই টাকা দিয়ে? তাই ভাবার চেষ্টা করেছি আমরা।

 

১। এই টাকা উনি গরিব-দুখী-মেহনতী ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে বিলিয়ে দেবেন

২। টাকার বিছানা বানিয়ে সেই বিছানায় ঘুমাবেন

৩। টাকা দিয়ে জামা-পাঞ্জাবি বানাবেন, এরপর সেই জামা-পাঞ্জাবি পরে বসে থাকবেন

৪। টাকাগুলো দিয়ে অনেকগুলো কাগজের নৌকা ও এরোপ্লেন বানিয়ে শৈশবের স্মৃতি রোমন্থন করবেন

৫। নির্বাচনের টেনশনে রাতে ঘুম আসছে না বলে টাকাগুলো গুনতে গুনতে নিজেকে ঘুম পাড়ানোর চেষ্টা করবেন

৬। শীতের দিন হওয়ায় এয়ারপোর্টে কনকনে ঠাণ্ডা থেকে বাঁচতে টাকার তাড়া দিয়ে আগুন জ্বালিয়ে হাত-পা সেঁকবেন

৭। টাকাগুলো দিয়ে বিশেষ এক ধরনের দেয়াল ঘড়ি বানাবেন, যা দিয়ে তিনি দেখবেন তার সুসময় আসতে আর কত দেরি

৮। এয়ারপোর্টের ওয়েটিং রুমে বসে একঘেয়েমি কাটাতে টাকাগুলো দিয়ে ‘কার্ড গেম’ বা তাসের বদলে ‘নোটের খেলা’ খেলবেন

৯। টাকাগুলো সব লটারির টিকিট হিসেবে ব্যবহার করবেন—যদি ভাগ্যক্রমে আরও কয়েক কোটি জিতে যাওয়া যায়

১০। সৈয়দপুর এয়ারপোর্টের রানওয়েতে কোনো গর্ত আছে কিনা, তা টাকা দিয়ে ভরাট করে সিভিল এভিয়েশনকে সাহায্য করবেন

৩৭৬ পঠিত ... ১৮:২৭, ফেব্রুয়ারি ১১, ২০২৬

Top