আমি চাই সব দলই হারুক: কাল্পনিক সাক্ষাৎকারে জেন-জি'র নির্বাচনীয় ভাবনা

১৩ পঠিত ... ৮ ঘন্টা ৪০ মিনিট আগে

অনেক কাঠখড় পুড়িয়ে, জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশে হতে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে ডিজিটাল যুগে বেড়ে উঠা নতুন প্রজন্ম–জেন জি দের অনেকেই প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছে। নির্বাচনী মাঠে প্রার্থীদের প্রচারণা ও ইশতেহার নিয়ে প্রথমবারের মতো ভোট দিতে যাওয়া এই তরুণ ভোটাররা আসলে কী ভাবছেন? তা জানতেই কয়েকজন জেনজিকে কাল্পনিক সাক্ষাৎকারে ডেকেছিলাম আমরা।

কাল্পনিক সাক্ষাৎকারটি নিয়েছেন নাফিসা আঞ্জুম। 

 

: আপনাদের তো যৌবনের প্রথম ভোট। এই নির্বাচন নিয়ে আপনাদের ভাবনা কী?

: কী আর বলব ব্রো! আমরা আন্দোলন কইরা স্বৈরাচার তাড়াইলাম। কিন্তু কোনো দলই দেখলাম জেনজি সমাজের কথা চিন্তাও করে নাই। আমি তো ঠিক কইরা রাখছিলাম যেই দল কোল্ড প্লে, উইকেন্ডরে দেশে আইনা নাচাবে, ওই দলরে ভোট দিবো। কিন্তু অবস্থা তো লাগতেছে নির্বাচনের পরে দলগুলা উল্টা আমাদেরকেই নাচাবে।

 

: কিন্তু ভোট দিতে যাবেন তো?

: জানি নাহ্‌। এনআইডিতে যেই ছবি আসছে... পোলিং এজেন্টের সামনে এই এনাইডি বের করলে আমার Aura নষ্ট হবে। এনাইডির ছবি ফিল্টার দিয়ে এডিট করার অপশন থাকলে ভেবে দেখব।

 

: তা বুঝলাম,এমনিতে কোন দল জিতবে বলে আশাবাদী?

: অনেস্টলি বললে, আমি চাই দুই দলই হারুক। কারো সাথেই আমার vibe ম্যাচ করে না।

 

: তা জেন জি ভাই, নির্বাচন নিয়ে আপনার আর কোনো আক্ষেপ আছে?

: অবশ্যই আছে। শুনলাম ব্যালট পেপারে আমার গার্লফ্রেন্ডের কোনো ছবি থাকবে না। এইটা কিছু হইল? প্রার্থীদের প্রতীকের সাথে আমার গার্লফ্রেন্ডের ছবিও থাকা উচিত ছিল। এখন তো আমার ভোট দেয়ার মোটিভেশনই নাই হয়ে গেছে। no cap bro...no cap.

১৩ পঠিত ... ৮ ঘন্টা ৪০ মিনিট আগে

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top