এপস্টেইন ফাইলস: ক্ষমতার অন্ধকার জালে আটকে পড়া নামগুলো

৩৯৫৩ পঠিত ... ১৪:৪১, ফেব্রুয়ারি ০২, ২০২৬

লেখা: ইশতিয়াক আহমেদ শোভন 

যমরাজের দরবারে একটা বিশাল ইন্টারভিউ চলতেছে।

যমরাজ খুব বিরক্ত হয়ে এপস্টেইনরে জিজ্ঞেস করতেছেন, শুনলাম তোমার ফাইলে ৩ মিলিয়ন পেইজ? এত মানুষরে তুমি একসাথে নাচায় দিলা, তোমার স্পেশাল পাওয়ারটা কী ছিল?

এপস্টেইন দাঁত কেলিয়ে হাসল। বলল, বস, পাওয়ার আমার না, পাওয়ার হইল মানুষের লোভের। আমি শুধু একটা আইল্যান্ড বানাইছি, আর বাকিরা আইসা সেইখানে নিজেদের ইজ্জত জমা রাইখা গেছে।

ঠিক এই সময় ট্রাম্প আর ক্লিনটন পাশ দিয়া হাঁইটা যাইতেছিলেন। ট্রাম্প হুট কইরা থাইমা গিয়া বললেন, জেফরি, তুমি কি আমার নাম ১০০০ বার লিখছ? তুমি জানো না ১০০০ একটা অশুভ সংখ্যা? অন্তত ১০০১ বার লিখতে পারতা!

ক্লিনটন মুখ কাচুমাচু কইরা বললেন, ভাই আমার নাম তো মাত্র কয়েকবার, কিন্তু মানুষ আমারেই বেশি গালি দিতাছে। মোদিজি দেখি ইজরায়েলে গিয়া গান গেয়ে পার পাইয়া গেল, আমি ফ্লাইটে উইঠাই ফেঁসে গেলাম?

যমরাজ তখন মাথা চুলকাইয়া বললেন, আচ্ছা এই যে ইন্ডিয়ান কানেকশন, অনিল আম্বানি লবিং করতেছে, মোদিজি ট্রাম্পরে ইমপ্রেস করার জন্য পারফর্ম করতেছে, এইগুলা কি আসলেই হইছিল? নাকি সব তোমার ডায়েরির বানানো গল্প?

এপস্টেইন একটা দীর্ঘশ্বাস ছাইড়া যমরাজের কানে কানে বললো, বস, পলিটিক্স হইল একটা মস্ত বড় স্টেজ। এইখানে যে যত বড় লিডার, সে তত বড় অ্যাক্টর। কেউ ড্যান্স দেয় ইজরায়েলে, কেউ ড্যান্স দেয় হোয়াইট হাউজে। তফাৎ হইল, পাবলিক মনে করে তাদের লাইগা দেশ উদ্ধার হইতেছে, আর আমরা জানি ভিতরে ডিল ক্লোজ হইতেছে।

যমরাজ এবার গম্ভীর হয়ে জিজ্ঞেস করলেন, তাহলে এই ৩ মিলিয়ন পেইজ পইড়া দুনিয়ার মানুষের কী লাভ হইল? তারা তো সব জাইনা গেলো!

এপস্টেইন হাসতে হাসতে গড়াগড়ি দিয়া বলল, মানুষ এইগুলা পইড়া কী করবে জানেন? ফেসবুক স্ট্যাটাস দিব ,কমেন্টে গালি দিবে, আর দুইদিন পর সব ভুইলা যাইব। বড়লোকদের ফাইল হইলো বাতাসের মতো, আসে আর যায়, কিন্তু গন্ধটা থাইকা যায় শুধু আমাদের মতো মরা মানুষের নাকে।

শেষমেশ যমরাজ নিজের খাতাটা ডাস্টবিনে ফালায়া দিয়া বললেন, ধুর মিয়া! তোমাদের এই ফাইল যদি দুনিয়ার কারোরই কিছু ছিঁড়তে না পারে, তাইলে আমার এই পাপ-পুণ্যের হিসাব রাইখা লাভ কী? চলো, সবাই মিলে মোদিজির সেই ড্যান্সের ভিডিওটা খুঁজি, এন্টারটেইনমেন্ট তো অন্তত হবে!

শেষ ভাবনা: দুনিয়ার বিচার ব্যবস্থা হইলো একটা মাকড়সার জাল। ছোট পোকা আটকায় যায়, আর বড় জানোয়ারেরা জাল ছিঁড়িয়া চইলা যায়।

৩৯৫৩ পঠিত ... ১৪:৪১, ফেব্রুয়ারি ০২, ২০২৬

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top