ঈদের বাজারে চলছে হরদম অফার। এই ব্র্যান্ড একটা অফার তো সেই ব্র্যান্ড আরেকটা অফার। দেশের নামিদামি থেকে শুরু করে অজানা সব ব্র্যান্ডের নানা মুখরোচক অফারের মাঝেই দেখা মিলল দেশের অন্যতম জুতার ব্র্যান্ড বাটার হেলিকপ্টার রাইড অফার। কিছু শর্ত মেনে বাটাতে শপিং করলেই দিচ্ছে হেলিকপ্টার রাইডের সুবিধা। আর এটি দেখেই আবেগে আপ্লুত হয়ে গেছেন শেখ হাসিনা।
একটি ফেক ফোনকলে শেখ হাসিনার খুব কাছের একজন আমাদের জানান, হেলিকপ্টার রাইড তার অত্যন্ত পছন্দের। তাছাড়া এর সঙ্গে জড়িয়ে আছে হাজারও স্মৃতি। এজন্য বাটার এই অফার দেখেই হাসিনা অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েছেন। তিনি বাটার এই হেলিকপ্টার রাইডে চড়তে চান। এজন্য তিনি বাটার জুতাও অর্ডার করতে চাচ্ছেন।
আরেকটি ফেক সূত্র আমাদের জানায়, বাটার জুতা অর্ডার করলেও হেলিকপ্টার রাইড শুধুমাত্র বাংলাদেশের ভেতর হওয়ায় আপাতত হাসিনা সেই রাইডে যেতে পারছেন না। তবে তিনি বলেছেন, হেলিকপ্টারটাকে একটু ঘুরিয়ে যদি বাটা কোম্পানি তার বর্তমান বাসস্থানের কাছে আনে, তাহলে তিনি অত্যন্ত খুশি হয়েই এই রাইডটি নেবেন।



পাঠকের মন্তব্য