সত্যিকারের ভালোবাসার জন্য কিছুই লাগে না। আপনারা এত বোকা কেন?

পঠিত ... ৬ ঘন্টা ১৩ মিনিট আগে

35 (3)

ভালোবাসা প্রকাশের জন্য অনেক টাকা, অনেক এফোর্ট—কিছুই লাগে না। ছোট ছোট কিছু চেষ্টাই যথেষ্ট।

ডায়মন্ড রিং দিতে হয় না, রাস্তার পাশের ভ্যান থেকে ২০ টাকার একজোড়া দুল নিয়ে যান! কিংবা ৮০ টাকায় একটা পায়েল! দেখবেন, ভালোবাসার মানুষটা এতেই আকাশসমান খুশি হবে।

একদিন রাস্তার পাশে অযত্নে ফোটা নাম না-জানা একটা ফুল নিয়ে যান! দুজন মিলে ফুলটার একটা সুন্দর নাম দিয়ে দিন। দেখবেন, আপনাদের ঘরেও ভালোবাসা ফুল হয়ে ফুটবে।

রান্না হয়তো পারেন না। কিন্তু ইউটিউব দেখে একদিন তার প্রিয় একটা খাবার বানান। মজা না হলেও সমস্যা নেই। দুজন মিলে একটু ভালোবাসা মিশিয়ে নিলেই দেখবেন, টেস্ট বেড়ে যাবে।

একদিন না হয় একটু বাচ্চামি করলেন! নারিকেলপাতা দিয়ে তাকে বানিয়ে দিলেন একটা সুন্দর চশমা! একজোড়া কানের দুল কিংবা একটা টিকলি!

প্রতিদিন ‘ভালোবাসি’ বলতে হবে কেন! একদিন বেসুরো গলায় গেয়েই শোনান—
ভালোবাসে সখী, নিভৃতে যতনে, আমার নামটি লিখো তোমার মনেরও মন্দিরে।

সাধ্যের মধ্যেই প্রতিদিন তাকে নতুন নতুন করে ভালোবাসুন। ভালোবাসাটা ঠিকঠাক থাকলে সাধ্যের মধ্যেই সব পাওয়া যায়।

আমি তো এইগুলা করেই সফলতা পেয়েছি। এইগুলা করে করেই তো আজ আমার ৪টা প্রেমিকা। 

 

পঠিত ... ৬ ঘন্টা ১৩ মিনিট আগে

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top