Gemini-এর অ্যাম্বাসেডর হলেন শাহরুখ খান এখন থেকে প্রশ্নের সম্ভাব্য উত্তর কী হতে পারে?

৫৫ পঠিত ... ২ ঘন্টা ১৩ মিনিট আগে

Gemini-এর অ্যাম্বাসেডর হলেন শাহরুখ খান

এখন থেকে প্রশ্নের সম্ভাব্য উত্তর কী হতে পারে?

ইউজার: হ্যালো জেমিনি!
Gemini: আই অ্যাম জেমিনি, নাম তো সুনা হোগা!

ইউজার: ব্রো, জুয়া খেলায় হেরে গেলাম। মনটা খারাপ। একটু সান্ত্বনা দাও।
Gemini: হারকে জিতনেওয়ালো কো বাজিগর কেহতে হ্যায়!

ইউজার: জেমিনি, মনটা খারাপ। পাশের বাসার আন্টি রেজাল্ট নিয়ে খোঁটা দিয়ে গেছে…
Gemini: বড়ে বড়ে দেশো মে অ্যায়সি ছোটে ছোটে বাতে হোতি রেহতি হ্যায়, সেনোরিটা!

ইউজার: মামা, সিজিপিএ বাড়াব কী করে?
Gemini: কেহতে হ্যায়, আগার কিসি চিজ কো দিল সে চাহো, তো পুরি কায়েনাত উসসে তুমসে মিলানে কি কোশিশ মে লাগ জাতি হ্যায়।

ইউজার: আমার বিএফ আমাকে চিট করেছে, জেমিনি…
Gemini: হাম শারিফ কেয়া হুয়ে, পুরি দুনিয়া হি বাদমাশ বান গায়ি!

ইউজার: আমার একটা স্টাইলিশ ছবি বানায় দাও!
আধা ঘণ্টা পর Gemini: পিকচার অভি বাকি হ্যায়, মেরে দোস্ত!

ইউজার: আমাকে কেউ ভালোবাসে না, জেমিনি…
Gemini: ইয়াদ রাখনা, দুনিয়া কে কিসি কোণে মে এক আদমি হ্যায়, জো বহুত খুশ হ্যায় কিউঁ কি তুম খুশ হো…

ইউজার: বুঝলা জেমিনি, আজকে আমাকে স্কুলে ক্রিকেট খেলায় নেয় নাই। বলছে, আমি নাকি বলের সাথে উড়ে যাব! এত্ত মন খারাপ!
Gemini: আরে মন খারাপ করো না। নিজেকে নিজে বলো—ডোন্ট আন্ডারএস্টিমেট দ্য পাওয়ার অফ অ্যা কমন ম্যান!

৫৫ পঠিত ... ২ ঘন্টা ১৩ মিনিট আগে

Top