পিংক বাস চালাবে মহিলারা, উঠবেও মহিলারা। এই খবরে সবাই দেহি তুরা ভয়ে চুপসায় গেছিস মামারা! এ কচ্ছে সাবধানে হাঁটিস, ও কচ্ছে ওই আপা না প্লিজ!
কিন্তু বিশ্ব পরিসংখ্যান বলতিছে, সারাবিশ্বে যত বাস, ট্রাক, ট্রেন, পেলেন মেয়েদের হাতে চলে তার এক্সিডেন্টের হার সবচেয়ে কম। WHO আর গ্লোবাল ট্রাফিক স্ট্যাটিস্টিক্স বলিছে, সারা বিশ্বে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, ওভার স্পিডিং, বেপরোয়া ওভারটেকিংয়ের কারণে হওয়া মারাত্মক সড়ক দুর্ঘটনার প্রায় ৭০-৮০% কইরে থাকে পুরুষ ডেরাইভাররা। মেয়েরা ড্রাইভিংয়ের ক্ষেত্রে তুলনামূলকভাবে বেশি নিয়ম মেনে চলে। আর 'ডিফেন্সিভ ড্রাইভিং'ও করে বেশি। মানে মেয়েদের মদ্যি কলাম সাবধানতা বেশি!
আবার দ্যাখ ভাইডিরা, মেয়েরা যে বাস চালাচ্ছে এইডা কিন্তু আমাগের দেশে নতুন কিছু না! শহীদা পারভীন লাকী হইল বিআরটিসির প্রথম নারী ডেরাইভার। ২০১১ সালেত্তে বিআরটিসির ভারী ডাবল ডেকার বাস আর ট্রাক সফলভাবে চালায় আসতিছে। তুরা কি আক্সিডেন্টের খবর পাইছিস?
আবার দ্যাখ, মরিয়ম আফিজা হইল বাংলাদেশের প্রথম মেট্রোরেল চালক। ২০২২ সালেত্তে ঢাকার মেট্রোরেলের প্রথম উদ্বোধনী যাত্রায় ট্রেন চালক ছিলেন। এইরাম জটিল সেন্সিটিভ টেরেন চালাচ্ছেন। শুধু চালাচ্ছেন না, দক্ষতার সাথে পরিচালনা করতিছেন। তুরা কি কিছু শুনিছিস এহন পর্যন্ত?
আবার সালমা খাতুন হইল বাংলাদেশ রেলওয়ের প্রথম নারী ট্রেন চালক। ২০০৪ সালে ট্রেন চালক হিসেবে যোগ দিয়ে দীর্ঘ ২০ বছর ধইরে যাত্রীবাহী আর মালবাহী ট্রেন সফলতার সাথে চালাচ্ছেন। তারও রেকর্ড ভালো!
আরও আছে রিজিয়া বেগম ও শামীমা আক্তার। এনারা দুইজন পেশাদার হেভি লাইসেন্সধারী নারী চালক, যারা দূরপাল্লার ট্রাক ও পিকআপ চালান। তাগেরও আছে দীর্ঘ অভিজ্ঞতা।
খালি এইডাই না ভাইডিরা, আমাগের মেয়েরা কলাম পেলেন চালাতিও জানে! ক্যাপ্টেন তাসনীন রহমান আর তামান্না রহমান। উনারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন। বোয়িং ৭৭৭-এর মতো বিশ্বের অন্যতম বড় আর জটিল কমার্শিয়াল প্যাসেঞ্জার এয়ারক্রাফট নিরাপদে ঊড়োয় নিয়ে যান।
আবার, ক্যাপ্টেন কানিজ ফাতিমা রোকসানা হইল বাংলাদেশের প্রথম নারী পাইলট। ১৯৭৭ সালে বাণিজ্যিক বিমানের লাইসেন্স পান এবং বাংলাদেশ বিমানে দায়িত্ব পালন করেন।
তারপরও তোগে মনে হচ্ছে বাস চালাইলে তুরা শ্যাষ! আগে জানি রাস্তায় আক্সিডেন্টই হইত না, আর এবার তুরা কেউ বাঁচপিই না? মনে হওয়া একদিক দিয়ে ভালো মামা! তুরা এরম মনে করলি বাসের সামনে দিয়ে রাস্তা আর পার হবিনানে! ভালোই হবেনে, আক্সিডেন্ট কমবেনে!



পাঠকের মন্তব্য