অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপুটে টেস্ট জয়ের পর ক্রিকেটপাড়ায় যখন আনন্দের জোয়ার, তখন লন্ডনে বসে সাবেক বিসিবি সভাপতি পাপনের মনেও নাকি পুরোনো দিনের আনন্দের ঘণ্টা বেজে উঠেছিল। বাংলাদেশের জয়, আর ফোন হাতে নিয়ে ‘আপা’কে কল, এই ছিলো তার এতদিনকার রুটিন কিন্তু সমস্যা একটাই, এখন তো তারা কেউই আর ক্ষমতায় নেই।
সূত্রের ভাষ্য অনুযায়ী, দিল্লিতে থাকা শেখ হাসিনা ফোন ধরতেই পাপন নাকি বাংলাদেশের ঐতিহাসিক জয়ের খবর জানাতে উদ্যত হন। কিন্তু ওপাশ থেকে নাকি খুব একটা ক্রিকেটীয় উচ্ছ্বাস পাওয়া যায়নি। বরং কয়েক সেকেন্ডের মধ্যেই ফোনের অপর প্রান্তে এমন এক প্রতিক্রিয়া আসে যে, পাপন আর ম্যাচের স্কোরকার্ড ব্যাখ্যা করার সুযোগই পাননি। জানা যায় কল ধরেই নাকি বাংলাদেশের জয়ের খবর শোনার পর, মান্নার স্টাইলে এই কুত্তার বাচ্চা, বা** টেলিফোন রাখ বলে কলটি কেটে দেন শেখ হাসিনা, এমনটাই জানান পাপন।
আমাদের সাথে ভিডিও কলে পাপনকে কিছুটা বিমর্ষ দেখা যায়। আমাদের প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি দীর্ঘশ্বাস ফেলে বলেন, দিনগুলো মোর সোনার খাঁচায় রইলো না। তিনি আরও জানান, আসলে কিছু করার ছিল না। বাংলাদেশকে জিততে দেখে মাসল মেমরি অ্যাক্টিভ হয়ে গিয়েছিল। এতদিন তো জয়ের পর আপাকে জানানোই ছিল স্বাভাবিক ব্যাপার। হাত নিজে থেকেই ফোনে চলে গেছে।
তবে পাপন জানিয়েছেন এখন থেকে নাকি সতর্ক থাকার চেস্টা করবেন। ভবিষ্যতে বাংলাদেশ জিতলে কাউকে ফোন করার আগে তিনি প্রথমে মোবাইলটা টেবিলে রেখে দশ পর্যন্ত গুনবেন। পাশাপাশি অতিরিক্ত সতর্কতা হিসেবে নিজের ফোন থেকে ইতিমধ্যেই হাসিনার নাম্বার ডিলিটও করেছেন।


