রাতে ঘুম না আসলে কী করবেন?

১৩৪ পঠিত ... ১৬:২১, ফেব্রুয়ারি ০৫, ২০২৬

আসছে না ঘুম, বাড়ছে রাত? লাগছে বিরক্ত, মনে হচ্ছে সব শেষ হয়ে যাক? আপনার এমন সমস্যার সমাধান হিসেবে eআরকি টিম নানা সাধনা করে এনেছি কয়েকটি প্রাকৃতিক হোমমেড উপায়। হাতের কাছে থাকা উপকরন ও উপায় দিয়ে সমাধান করে ফেলুন ঘুম সমস্যার আর ঘুমিয়ে পড়ুন চটজলদি।

১#

অজ্ঞান পার্টির জুস সংগ্রহ করে রাখুন। রাতে পরিমিত মাত্রায় খেয়ে ফেলুন, ঝরঝরে ঘুম হবে।

২#

অফিসের জমে থাকা কাজগুলো কমপ্লিট করতে বসুন, ঘুম আসবেই আসবে।

৩#

পরীক্ষার সিলেবাস শেষ করতে বসুন, ঘুম দৌড়ে আসবে

৪#

দলগুলোর নির্বাচনি ইশতেহার যোগাড় করে মনোযোগ দিয়ে পড়ুন। টেরই পাবেন না কখন ঘুমেসে পড়েচেন!

৫#

ফিউচার প্ল্যান করতে বসুন, অন্ধকারে ঘুম আসবেই আসবে!

৬#

এক্সকে ফোন করুন, পাত্তা না পাইলে এমনেই ঘুম আসবে

৭#

নাসিরুদ্দিন পাটোয়ারীর ইংরেজি শুনবেন চোখ বন্ধ করে। চোখ আর খুলবেনা!

৮#

মশারি ছাড়া ঘুমান। মশার অসম্ভব সুন্দর গানে ঘুম না এসে যাবেই না!

৯#

বিদেশী ভাষার আর্ট ফিল্ম দেখতে বসুন, সাবটাইটেল ছাড়া। দেখবেন, ভালো ঘুম হবে।

১০#

যেকোনো বিজ্ঞানী, গণিতিজ্ঞ, দার্শনিকের কঠিন সব তত্ত্ব পড়তে বসুন। ঘুম তো আসবেই, ঘুমের বাপও আসবে!

১৩৪ পঠিত ... ১৬:২১, ফেব্রুয়ারি ০৫, ২০২৬

Top