কেন লাইফ ইন্সুরেন্স না করলেই নয়

১৪১০ পঠিত ... ১৭:০১, জুন ০৭, ২০২৬

এক তরুণ সৈনিকের দায়িত্ব পড়ল নতুন রিক্রুটদের লাইফ ইন্সুরেন্স করানো। খরচের কারণে বেশিরভাগ সৈন্যই এটা কিনত না। কিন্তু সে মাত্র এক মাসেই রেকর্ড পরিমাণ ইন্স্যুরেন্স বিক্রি করে ফেলল। ক্যাপ্টেন ভাবলেন, এটা হয়তো ভাগ্যবশত হয়েছে। কিন্তু পরের মাসে সে বিক্রি দ্বিগুণ করে দিল! তিন মাসের মাথায় সে যখন সেনাবাহিনীর সর্বকালের সব রেকর্ড ভেঙে দিল, তখন স্বয়ং জেনারেল তাকে ডেকে পাঠালেন তার এই অবিশ্বাস্য সাফল্যের রহস্য জানতে।

জেনারেল আর ক্যাপ্টেন তার অফিসে গিয়ে জিজ্ঞেস করলেন,
তোমার রহস্যটা কী?

সৈনিকটি কাঁধ ঝাঁকিয়ে বলল,
তেমন কিছু না স্যার, আমি শুধু ওদের ইন্স্যুরেন্সটা বুঝিয়ে বলি।

জেনারেল বললেন,
আচ্ছা, আমরা সামনাসামনি তোমার একটা সেলস সেশন দেখতে চাই।

তখন এক নতুন রিক্রুটকে ডাকা হলো। সৈনিকটি শুরু করল,
দেখো, এটা একটা দারুণ লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান।

রিক্রুট বলল,
না স্যার, অনেক খরচ।

সৈনিক বলল,
তা ঠিক। কিন্তু তুমি যদি এই ইন্স্যুরেন্স নাও আর যুদ্ধে মারা যাও, তবে সরকার তোমার পরিবারকে ২ লাখ টাকা দেবে। আর ইন্স্যুরেন্স না থাকলে দেবে মাত্র ৬ হাজার টাকা।

রিক্রুট বলল,
তাতে কী?

তখন সৈনিকটি জেনারেলের দিকে ইশারা করে ফিসফিসিয়ে বলল,
তাতে কী মানে? তোমার কী মনে হয়, ওই হালারা সবার আগে কাদের পাঠাবে?

১৪১০ পঠিত ... ১৭:০১, জুন ০৭, ২০২৬

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top