ইয়ামালকে মেসির খোলা চিঠি

৮৯ পঠিত ... ১০ ঘন্টা ৩৭ মিনিট আগে

স্নেহের ইয়ামাল,

কেমন আছিস? আশা করি ভালো।
কিছু বিশেষ কথা বলার জন্য তোকে লিখছি। তোর কি মনে আছে সেই দিনটির কথা?
আহা, সেই দিনটা… এর মধ্যেই ভুলে গেছিস? অবশ্য তোদের জেনারেশনের যেই অবস্থা! আমাদের সময় আমরা ছোটবেলাকার সব কথা মনে রাখতাম।
সেদিন তুই মুরুব্বিদের কোলে শুয়ে ছিলি। তোকে দেখেই আমি বলেছিলাম ‘মালটাকে বাথটাবে তোল!’ তুই হাসছিলি না, তোকে কাতকুতু দিয়েছিলাম।
ইয়ামাল, ছক আমি সেদিন‌ই কষেছিলাম। আজকের এই ২০২৬, এই ফাইনাল, তুই-আমি মুখোমুখি হবো এটা ফিফার সাথে আমি আগেই যোগসাজশ করে রেখেছিলাম। প্রতিপক্ষ না, তোর চাচা হয়ে তোকে কিছু পরামর্শ দিচ্ছি।
ফুটবল বেশিক্ষণ টানা নিজের পায়ে ধরে রাখা শরীরের জন্য ক্ষতি। বল পাস করে দিবি। স্বার্থপর মানুষ জীবনে উন্নতি করতে পারে না। শুধু নিজেদের স্বার্থ নিয়ে যারা ভাবে তারা স্বার্থপর। অন্যদলকেও খেলতে দিবি। খেলা আমাদের সকলের অধিকার।

মাঠে বেয়াদবি করবি না। গুঁতো, কেনু খেলেই চিৎ হয়ে ফাউল চাইবি না‌। মনে রাখবি, সহিছে যেই জন সেইজন সেবিছে ঈশ্বর।

হাইড্রেশন ব্রেকে আমার কাছে আসবি, গোপন টিপস দেবো।

সবসময় জেতাটাই সব কথা নয়। চাচা জিতলে দিতে যাবি তুই। আর হেরে যে জিতে যায় তাকে বাজিগর বলে।

আমার কথা মেনে চললে তোকেও সিনেমায় চান্স পাইয়ে দেবো। সেইদিন গোসল করিয়েছিলাম বলেই তুই আজ এত পরিষ্কার। আজ এতদিন বাদে সেই প্রতিদান কি তুই দিবি না? তোর এই নাচার চাচার অমান্য করিস না।

ইতি
তোর ফেভারিট মেসি চাচা

৮৯ পঠিত ... ১০ ঘন্টা ৩৭ মিনিট আগে

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

৩১৭ পঠিত

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top