ওরাই এই মাটির ভূমিপুত্র আর আমরা মুসলমানেরা কি বাইরে থেকে এসেছি?

১৯ পঠিত ... ১২ ঘন্টা ৩৯ মিনিট আগে

 

বাংলাদেশের হিন্দু-বৌদ্ধদের একটা সমস্যা হলো— ওরা মনে করে যে ওরাই এই মাটির ভূমিপুত্র, আর আমরা মুসলমানেরা বাইরে থেকে এসেছি। এই বিষয়ে আমার একটা গুরুত্বপূর্ণ গবেষণা আছে, আপনারা চাইলে দেখতে পারেন।

একাধিক প্রাচীন গ্রন্থাবলি থেকে প্রমাণ হয় যে আদম (আ.) পৃথিবীর প্রথম মানুষ। গবেষকদের মতে, তিনি শ্রীলঙ্কায় অবতরণ করেন। আগে গবেষকেরা মনে করতেন, হাওয়া (আ.) সৌদি আরবের জেদ্দায় অবতরণ করেন। কিন্তু আধুনিক গবেষকেরা মনে করেন যে হাওয়া (আ.)-ও শ্রীলঙ্কায় নেমেছিলেন। কারণ, একজন নারীকে ছাড়া কোনো পুরুষের পক্ষেই একা একা বেঁচে থাকা সম্ভব হওয়ার কথা নয়।

তাঁদের দুই পুত্রের নাম হাবিল ও কাবিল। তারা মারামারি করে পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড ঘটায়। তাদের ঘরে জন্ম নেন শীষ (আ.)। খেয়াল করুন, শীষ নামটা কিন্তু আরবি বা ফারসি নয়। এটা তামিল বা হিন্দির মতো শোনায়। এতে বোঝা যায় যে শীষ (আ.) ভারতীয় ছিলেন। আর ঠিক এ কারণেই হজরত শীষ (আ.)-এর কবর ভারতে অবস্থিত। প্রমাণের জন্য নিচের ছবিটা দেখতে পারেন।

এতে প্রমাণিত হয়, ভারতে সর্বপ্রথম হজরত আদম (আ.)-এর সন্তানরা বসতি স্থাপন করেন। হাবিল ও কাবিলের ঘটনা ভারতের মাটিতেই ঘটেছিল। এরপর ধীরে ধীরে হজরত আদম (আ.)-এর সন্তানরা ভারতভূমিতে ছড়িয়ে পড়ে। তাদের একটি অংশ বাংলা বা বঙ্গালায় এসে বসবাস শুরু করে।

কোরআন এবং ইসলামী বিশ্বাস মতে, হজরত আদম (আ.) আদি মানব এবং তাঁর সন্তানরা প্রথম ভারতে এবং বাংলায় বসতি স্থাপন করেন।

— এই গবেষণাটা আমার না। এই গবেষণা করেছেন মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান, এনডিসি, পিএসসি। রেফারেন্স হিসেবে তিনি আক্ষরিক অর্থেই ফেসবুক থেকে পাওয়া এই ছবিটা ব্যবহার করেছেন।

তিনি আরও একটা গবেষণা করেছেন। তদন্ত, আর কী! যেন-তেন তদন্ত না—বাংলাদেশের সবচেয়ে বড় ফৌজদারি অপরাধের তদন্ত। তিনি ওই তদন্ত কমিশনের প্রধান ছিলেন। তদন্তের নাম বিডিআর বিদ্রোহ: জাতীয় স্বাধীন তদন্ত কমিশন ২০২৫।

কেমন তদন্ত হয়েছে, এবার আপনারাই কল্পনা করুন।

আল্লাহ মাফ করুক।

শুধু বাংলাদেশি হওয়ার জন্য কী কী যে দেখতে হলো জীবনে!

এদের দেখে মনে হয়, হয়তো আমার জীবনেও আমি কিছু একটা হতে পারব।

১৯ পঠিত ... ১২ ঘন্টা ৩৯ মিনিট আগে

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top