যে দশটি লক্ষণ থাকলে আপনি জর্জ বার্নার্ড শয়ের চরিত্র লেডি ব্রিটুমার্ট

১০ পঠিত ... ২ ঘন্টা ১৯ মিনিট আগে

 

ডাইনোসর হারিয়ে গেলেও তেলাপোকারা আদিকাল থেকে টিকে আছে। সেইভাবেই টিকে আছে বড়লোকদের লোকদেখানো নীতির বুলি আর মাতব্বরি। আপনার ভেতরের অনৈতিকতাকে কীভাবে এক ফুঁয়ে 'মহৎ কাজ' বানিয়ে ফেলতে হয়, তা এরা ছাড়া আর ভালো কে জানে? তেমনই এক পশ লেডি ছিলেন জর্জ বার্নার্ড শ-এর 'মেজর বারবারা' নাটকের লেডি ব্রিটুমার্ট। দেখুন তো, তাঁর সঙ্গে আপনার কোনো মিল পান কি না!

১। চিপায়-চাপায়, টেবিলের নিচের ইনকামের টাকায় আপনার ঘোর আপত্তি আছে। তবে সেই টাকা আপনার শপিং বা রেস্টুরেন্টের বিলের জন্য হলে সমস্যা নাই! বরং আপনার বেশ আনন্দই লাগে!

২। নিজের পোলাপান যা মনে চায় তাই করবে, শুধু ওদের জীবনের রিমোটটা থাকবে আপনার হাতে!

৩। যে আইন আপনার পক্ষে না, সেটা কোনো আইনই না!

৪। এম্নে আপনি ধর্ম-কর্ম অনেক মানেন, কিন্তু আশপাশের মানুষ আপনার স্ট্যাটাস নিয়ে কী ভাবল, সেই চিন্তায় ঘুম আসে না!

৫। আপনি জাতির জন্য বড় বড় ত্যাগ স্বীকার করেন, তবে তখনই, যখন তাতে আপনার লাভটাও জড়িত থাকে।

৬। স্বামীকে পান থেকে চুন খসলেই একহাত দেখে নেন। পয়সা দেওয়া ছাড়া সে আর আপনার কোনো কাজেই লাগে না।

৭। ধর্ম ও নীতিতে বিশাল ভক্তি আপনার, যতক্ষণ সেটা আপনার বিলাসিতা আর সুবিধার সঙ্গে মিল রেখে চলে!

৮। পরিবারের কেউ নিজের যোগ্যতায় বা সমাজসেবা করে চলতে গেলেই আপনার মাথা ঘোরে—বংশের মান-সম্মান ডুবে গেল এই ভয়ে!

৯। দান করার চেয়ে দানবীর সাজতেই বেশি পছন্দ আপনার। তাই ক্যামেরার আলো ছাড়া আপনার দান আবার জমে না!

১০। আপনার ঘরের লোকজন কোনো অন্যায় করতেই পারে না! করলেও সেটা আসলে কোনো নিচু ঘরের সঙ্গদোষে করে ফেলে! তারা সবসময় নির্দোষ!

এখন কথা হচ্ছে, এইসব অতি-মানবীয় গুণগুলো থাকলে আপনি অবশ্যই বার্নার্ড শ-এর 'মেজর বারবারা'র লেডি ব্রিটুমার্ট হতে পারেন... কিন্তু কথায় কয়—

আগে করবা চালাকি,
পরে বুঝবা জ্বালা কী!

তাই, সাধু সাবধান! রাগ করলা, মামা?

 

১০ পঠিত ... ২ ঘন্টা ১৯ মিনিট আগে

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top