একজন হেলথ কনশাস আর্জেন্টিনা সাপোর্টার হিসেবে ফাইনাল ম্যাচটা যেভাবে দেখবেন

৭৪ পঠিত ... ১৭:১৮, জুলাই ১৯, ২০২৬

 

আপনি কি স্বাস্থ্যসচেতন? আবার আর্জেন্টিনা সাপোর্টার? তাহলে আজকের এই লেখাটা আপনার জন্য। একজন হেলথ-কনশাস আর্জেন্টিনা সাপোর্টার হিসেবে আজ রাতের ম্যাচটি যেভাবে দেখবেন। ট্রাস্ট মি, ব্রো—এতে আপনার অনেক উপকার হবে!

১। প্রথমেই রাতে অফিস থেকে ফিরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন। ঘুম না এলে ভেড়া গুনুন। এই লেখা পড়ে শেষ করা মাত্র ফেসবুক, ইনস্টাগ্রাম অফ করে দিন।

২। এরপর রাত ১২:৩০-এ ঘড়ির অ্যালার্ম সেট করুন।

৩। অ্যালার্মে ওঠার জন্য আর্জেন্টিনার জাতীয় সংগীত কিংবা সালসা মিউজিক—যেটা আপনার পছন্দ, সেট করুন। চাইলে আর্জেন্টিনার রণসংগীতও দিতে পারেন।

৪। রাত ১২:৩০-এ অ্যালার্ম বাজতেই উঠে পড়ুন। উঠে এক গ্লাস ইসবগুলের ভুষি মেশানো পানি খান। পানি খেয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপর রেস্টরুমে প্রবেশ করুন এবং প্রকৃতির ডাকে সাড়া দিন।

৫। রেস্টরুমের কাজ শেষ হওয়ার পর নতুন কেনা ফেসওয়াশটি মুখে অ্যাপ্লাই করতে ভুলবেন না।

৬। এরপর মুখে আলতো করে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করুন। চাইলে একটু সিরামও দিতে পারেন। ও হ্যাঁ, আই ক্রিম দিতে কিন্তু একটুও ভুল করা যাবে না।

৭। এবার রান্নাঘরে গিয়ে প্যাকেট থেকে দুই পিস ব্রাউন ব্রেড (গ্লুটেন-ফ্রি) বের করে তাওয়ায় গরম করুন। একটু বড়লোকেরা অবশ্য টোস্টার বা নন-স্টিক ফ্রাইপ্যানে গরম করবেন।

৮। এসব শেষ করে দেখবেন এখন বাজে ১২:৫০। টিভিটা ছেড়ে দিয়ে আসুন চট করে। বাসায় আপনি একাই থাকলে সাউন্ডটা একটু বাড়িয়ে দিন, যাতে জাতীয় সংগীত চলাকালে ঠিকমতো শুনতে পারেন।

৯। ব্রাউন ব্রেডের সঙ্গে আপনার পছন্দমতো ডিম, অ্যাভোকাডো বা অন্য কোনো সবজি ভেজে নিতে পারেন। যেমন দুই স্লাইস টমেটো। সঙ্গে নিতে পারেন একটি সসেজ আর গ্রিন টি। অথবা কলম্বিয়ান কফি।

১০। এবার এসব খাবার একটা ট্রেতে সুন্দর করে সাজিয়ে টিভির সামনে বসে পড়ুন এবং ধীরে ধীরে খাবার গ্রহণ করুন। মাঝে মাঝে চায়ে চুমুক দিন।

১১। এবার নিশ্চিন্তে অ্যাভোকাডো মাখানো মুচমুচে টোস্টে কামড় দিতে দিতে ম্যাচ উপভোগ করুন।

এত কিছুর পরও যদি আর্জেন্টিনা হেরে যায়, তাহলে প্রথমেই চায়ের কাপটি দূরে সরিয়ে দিন। এরপর ফেসবুকে Only Me অপশন ব্যবহার করে আর্জেন্টিনার গোষ্ঠী উদ্ধার করে একটা স্ট্যাটাস লিখে ফেলুন। কেউ স্ট্যাটাস দেখছে না ভেবে মন খারাপ করবেন না। মেটার কর্মীরা ঠিকই আপনার তথ্য সংরক্ষণ করছেন। সো, এটা ভেবে খুশি থাকুন। এরপর সকালে সময়মতো অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ুন। আর হ্যাঁ, অফিসে যাওয়ার সময় সঠিক মাত্রার সানস্ক্রিন, রোদচশমা এবং নিজের গাড়ি না থাকলে মাস্ক ব্যবহার করতে ভুলবেন না।

৭৪ পঠিত ... ১৭:১৮, জুলাই ১৯, ২০২৬

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

৩২০ পঠিত

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top