যে লক্ষণগুলো দেখে বুঝবেন আপনার হাতে পয়সা হয়েছে

২৮৪ পঠিত ... ১৬:২৬, জুলাই ২৬, ২০২৬

হুমায়ূন আহমেদ তাঁর উপন্যাসে লিখেছিলেন, ছোটোলোকের হাতে পয়সা আসলে পাছা গরম হয়ে যায়। তখন সে চিতল মাছের পেটি ছাড়া ভাত খেতে পারে না।

eআরকি গবেষণা সেল ছোটোলোক, মধ্যমলোক, বড়লোক—সবার জন্যই চিন্তা করেছে। পয়সা হাতে আসলে লক্ষণগুলো কী হতে পারে, তা-ই থাকল পাঠকদের জন্য।

১। কক্সবাজার, রাঙামাটি না—দুই দিন পরপরই মন বিদেশ ট্রিপ, বিদেশ ট্রিপ করবে।

২। ৫০০ টাকার নিচে টিপস দেওয়া যায়—এটাই আপনার বিশ্বাস হবে না! মানুষ এত ফইন্নি হয় কীভাবে?

৩। ঘরের তরকারি বিস্বাদ লাগে। নামকরা রেস্টুরেন্টের খাবার ছাড়া আপনার মন ও পেট—কোনোটাই ভরে না! ফোনে ফুডপান্ডা অ্যাপের ব্যবহার বেড়ে যাবে।

৪। অনলাইনে ডিম সেদ্ধ করার টাইমার, ইলেকট্রিক টুথব্রাশের মতো সব আজব গ্যাজেট সামনে আসবে। স্ট্যাটাস মেইনটেইন করার জন্য এগুলো তখন মৌলিক চাহিদা হয়ে দাঁড়াবে।

৫। আলমারি থেকে শুরু করে খাট, সোফা, পড়ার চেয়ার—তন্নতন্ন করে খুঁজেও কোথাও পরে যাওয়ার মতো জামা পাবেন না।

৬। জামা পেলেও দেখা যাবে, তার সঙ্গে ভাইব ম্যাচ করে এমন জুতা নেই! টিপ নেই। ভ্যানিটি ব্যাগ নেই। আংটি নেই, ঘড়ি নেই।

৭। অনলাইনে কিছু দেখলেই মনে হবে, টাকা-পয়সা আমার কাছে কোনো ব্যাপার না—তেজপাতা! কিনেই ফেলি…

৮। ব্র্যান্ডের জিনিস ছাড়া কোনো কিছুই গায়ে রুচবে না। আর যারা ব্র্যান্ড ছাড়া কেনাকাটা করে, তাদেরও কিছু ব্র্যান্ডের কাপড় উপহার দিতে ইচ্ছা করবে।

৯। গুলশান-বনানীর রুফটপ রেস্টুরেন্ট ছাড়া আর কোনো রেস্টুরেন্ট খুঁজেই পাবেন না।

১০। পাবলিক ট্রান্সপোর্ট? Eww… এগুলোতে কে চড়ে! উবার বা পাঠাও কার ছাড়া কোথাও আপনি যেতেই পারবেন না।

 

২৮৪ পঠিত ... ১৬:২৬, জুলাই ২৬, ২০২৬

Top